• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিষবৃক্ষ

admin by admin
May 24, 2026
in বিনোদন
0
বিষবৃক্ষ

RelatedPosts

ছবি মুক্তির আগেই গ্ল্যামার ঝড় তুললেন এই বিউটি কুইন

সর্বস্ব জুড়ে তুমি

নৈঃরাগ

বিষবৃক্ষ
মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

নিভৃত ছায়ার মায়া এসে হৃদয়ে করে আশ্রয়,
নরম আলপনার ভেতরে জ্বলে বিশ্বাসের প্রদীপময়।

চোখের কোণে করুণ সুর, ঠোঁটে মধুর ছলনার বাণী,
অন্তরজুড়ে নিঃশব্দে গড়ে স্বার্থের গোপন রাজ্যখানি।

শুভ্রতার আবরণ গায়ে শান্ত নদীর স্রোতের রেশ,
ভেতরজুড়ে জমে থাকে অচেনা অন্ধকারের আবেশ।

কোমল কথার ঢেউ ভাসে স্নিগ্ধ হাওয়ার ভেতরে ভেসে,
অদৃশ্য বিষ নীরবে নামে হৃদয়ের গভীর দেশে।

নতমুখের নিরীহ রূপে স্থির ভাসে ছলনার ভান,
অন্তরে তার জেগে ওঠে হিংস্রতার নীরব গান।

নীতির কথা, সত্যবাণী—সবই যেন মুখোশের খেলা,
বিশ্বাসের শিকড় কেটে ঢালে প্রতারণার বিষমেলা।

মায়াভেজা অশ্রু ঝরে আবেগের অভিনয় করে,
স্বার্থের শেষে ফুরিয়ে যায় সম্পর্কের আলো ধীরে ধীরে।

খুব আপন হয়ে পাশে বসে স্বপ্ন বোনে ক্ষণিক ধীরে,
সময় ফুরালে মিলিয়ে যায় অচেনা অন্ধকার ঘিরে।

গভীর ক্ষতের রেখা এঁকে হারিয়ে যায় নিঃশব্দ দূরে,
ফিরে আসে না সেই স্মৃতি দীর্ঘশ্বাসের নীরব সুরে।

অজুহাতের প্রাচীর তুলে আড়াল করে আপন মুখ,
হাতের কাছে থেকেও তারা কেড়ে নেয় অন্তরের সুখ।

বন্ধুত্বের নামেই জ্বালায় আশার দীপ অনুরাগে ভরা,
সময় এলে আগুন ছুঁড়ে ভাঙে বিশ্বাসের স্বপ্নধরা।

তাদের হাসি নিঃশব্দ ফাঁদ, কথার ভিতর ছলনার ছায়া,
বাহিরটা যেন স্বচ্ছ নদী, ভেতরে জমে বিষের মায়া।

মানুষ চেনা কঠিন ভীষণ রঙ বদলের এই ভিড়ে,
কে যে আপন, কে বিষধর—হারায় মানুষ গভীর নীড়ে।

অনেকেই দেরিতে বোঝে মুখোশের আসল পরিচয়,
ততক্ষণে স্বপ্ন পোড়ে ছাই হয়ে নিঃশেষ সময়ক্ষয়।

বুকের গভীর নীরবতায় জমে থাকে দীর্ঘ রাত,
স্বার্থপরের নিঃশব্দ ছোবল জাগায় হৃদয়ে রক্তক্ষত।

শুভ্র মুখের আড়ালেতে স্বার্থেরই অন্ধকার বাস,
মানবতার কোমল আলোয় লুকিয়ে থাকে সর্বনাশ।

চোখের জলে অভিনয় মেখে কেড়ে নেয় আপন মায়া,
প্রয়োজন শেষে ফিরেও দেখে না সেই ভাঙা ছায়া।

সরল প্রাণের বিশ্বাস ভাঙে নিঃশব্দ প্রতারণায়,
মুখোশধারী মানুষ বাঁচে মিথ্যারই আড়ালছায়ায়।

সাবধান হে সরল হৃদয়, চিনে নাও সেই মুখখানি,
মায়ার ছলে যারা কেড়ে নেয় জীবনের আলোখানি।

দূরে থেকো সেই ছায়া থেকে নীরব বিষের রূপে,
ধ্বংস নামে ধীরে ধীরে অদৃশ্য অন্ধকার গোপে।

সত্য মানুষ নদীর মতো গভীর, নির্মল, স্বচ্ছ,
তাদের হৃদয় ভালোবাসায় চিরকালই নিষ্কলুষ।

বিষধরের দংশন শুধু দেহে আনে ক্ষয়ের ঘা,
স্বার্থপরের নীরব ছোবল হৃদয়ে রেখে যায় দাহ।

অগ্নিদাহ একদিন শেষে মুছে যায় সময়স্রোতে,
কিন্তু স্বার্থের আঘাত বেঁচে থাকে হৃদয়ের গোপন পথে।

তাই মানবতার আলো বুকে সত্যের পথেই চলো,
মুখোশধারী বিষবৃক্ষ থেকে দূরে, বহুদূরে রও।

Previous Post

উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’

Next Post

শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত নাগরিক সমাজ

Next Post
শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত নাগরিক সমাজ

শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত নাগরিক সমাজ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.