• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত নাগরিক সমাজ

admin by admin
May 24, 2026
in আইন-আদালত
0
শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত নাগরিক সমাজ

RelatedPosts

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বিজিবির টহল

ঈদুল আজহায় অপরাধরোধে সারাদেশে বাড়তি নিরাপত্তা

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সম্মিলিত নাগরিক সমাজ। একই সঙ্গে তারা একই সঙ্গে দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান জানান।

শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দাড়াও বাংলাদেশ”-শীর্ষক সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে এসব দাবী জানান।

সংগঠনের সম্ন্বকারী ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে ও বিশিষ্ট কবি নাহিদ আফরোজ লিজার সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভয়েস অব কানসাস সিটিজেট-ভিসিসি চেয়ারম্যান বিশিষ্ট কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশিষ্ট শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক কবি মিতা রহমান প্রমুখ।

ভিসিসি চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নিরাপদ থাকতে পারি। এই দায়িত্ব সরকারের, তেমনি জনগণেরও দায়িত্ব আছে অনেক। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। আর কোন বমিসা যাতে না হয় সে জন্য সরকারকে কঠোর হকে হবে। রামিসা হয়তো ফিরে আসবে না। কিন্তু রামিসা হত্যার বিচারকে কেন্দ্র করে ছোট ছোট শিশুদের জীবন রক্ষা পাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, বলৎকার ও ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১০দিনে দেশে পাঁচটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষন, বলাৎকারের সাথে জড়িত অপরাধিকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ‘

শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন বলেন, ‘একটি সভ্য ও মানবিক রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এমনকি জনপরিসরেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি জাতির জন্য গভীর লজ্জা ও উদ্বেগের বিষয়।’

সাংবাদিক ও কবি অশোক ধর বলেন, ‘রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং সর্বস্তরে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে।’

সভাপতির বক্তব্যে কমরেড আবুল হোসাইন বলেন, ‘শিশু রামিসার সাথে ঘটে যাওয়া বর্বর ঘটনা সমগ্র জাতির সাথে সাথে আমাদেরওকেও গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকান্ড তারই নির্মম প্রমাণ।’

তিনি বলেন, ‘ঘর থেকে স্কুল শুরু করে কোথাও শিশুর নিরাপত্তা নিশ্চিত নয়, যা আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতা এবং বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা বারবার শাস্তি এড়িয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে, তার জবাব রাষ্ট্রকে দিতে হবে। একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে তার সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তার ওপর। শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ।’

Previous Post

বিষবৃক্ষ

Next Post

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের বিকল্প নেই

Next Post
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের বিকল্প নেই

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের বিকল্প নেই

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.