ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে’

admin by admin
January 18, 2026
in বিনোদন
0
আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে’

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি

নিজস্ব প্রতিনিধি :
‘আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে’
ট্রলি ব্যাগে বসিয়ে মা পরীমণিকে টেনে নিয়ে যাচ্ছে ছোট্ট পূণ্য (ডানে)

মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের ভেতরের দৃশ্য। চিত্রনায়িকা পরীমণির ছোট্ট ছেলে পূণ্য একটি ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে। আর তার পেছন পেছন হাঁটছেন পরীমণি। একপর্যায়ে পরীমণি ট্রলি ব্যাগটির ওপরে বসেন। এরপর ফের মা পরীমণিকে টেনে নিয়ে যেতে থাকেন পূণ্য।

পরীমণি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। এ ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে!” মায়ের সঙ্গে ছোট্ট বাচ্চার আনন্দঘন মুহূর্ত দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরাও।

এমিলিয়া নামে একনজন লেখেন, “এই ছেলে একদিন পরীর ডানা হবে।” মিতা রানি লেখেন, “মা যেমন দায়িত্ববান ছেলে তো এমন দায়িত্ববান হবে এটাই তো স্বাভাবিক।” জুয়েল নামে একজন লেখেন, “তুমি এখনো বাচ্চা মেয়ে আমাদের কাছে।” অভিজ্ঞতা ভাগ করে আরেকজন লেখেন, “বাচ্চা থাকলে নিজেকেও বাচ্চার মতো হয়ে যেতে হয়।” সাদিয়া লেখেন, “ছেলে এখন থেকেই মায়ের যত্ন নেওয়া শিখে গেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’খ্যাত নায়িকা পরীমণি বরাবরই ভ্রমণপ্রিয়। কাজের ফাঁকে সুযোগ পেলেই পাড়ি জমান দেশের বাইরে। কখনো চীন, কখনো সিঙ্গাপুর বা দুবাই। এবার কাজের ব্যস্ততা শেষ করে সন্তানদের সঙ্গে সময় কাটাতে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে উড়ে গিয়েছিলেন।

লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ আর সবুজ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন পরীমণি। ধারণা করা হয়, ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে মিষ্টি মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এই নায়িকা।

এদিকে, শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। রেজা ঘটক পরিচালিত এই সিনেমা আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে পরীমণিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরী রূপে। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক, যে একজন ফটোগ্রাফার।

দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও নিজের অবস্থান তৈরি করেছেন পরীমণি। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ফেলুবক্সী’-তে অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।

Previous Post

হারাম উপার্জন ঈমান ও আমলের পবিত্রতা নষ্ট করে

Next Post

ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা

Next Post
ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা

ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.