ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা

admin by admin
January 18, 2026
in অর্থনীতি
0
ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা

RelatedPosts

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

১২ কেজি এলপিজির দাম বাড়ল

শেয়ারবাজারের মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

নিজস্ব প্রতিনিধি : ই-রিটার্ন দাখিল করেছে ৩৩ লাখ করদাতা আমদানি পর্যায়ে সংগৃহীত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ করবছরে রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত ই-রিটার্ন দাখিল করেছেন ৩৩ লাখ করদাতা। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন ৪৬ লাখের বেশি করদাতা।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছেন, করদাতা কর্তৃক আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার লক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের কার্যকর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে তা চালু করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। একইসঙ্গে আমদানিকারকদের ই-রিটার্ন দাখিল সহজ হয়েছে। আমদানিকারক করদাতা তাদের ই-রিটার্নে ব্যবসা আয়-সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি করার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার বিল অব এন্ট্রি-ভিত্তিক সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন। আমদানি পর্যায়ে পরিশোধিত এই আয়কর ই-রিটার্ন সিস্টেমে তার মোট প্রদেয় আয়কর থেকে বাদ দিয়ে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য অংক নিরুপন হচ্ছে।

২০২৫ সালের ৪ আগস্ট ২০২৫-২৬ করবছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করা হয়। এর পর থেকে আজ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন।

এ বছর প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করাদাতা তাদের ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন।

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো প্রকার কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের করতে সকল ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Previous Post

আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে’

Next Post

জাতীয় শিক্ষা সপ্তাহ’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল

Next Post
জাতীয় শিক্ষা সপ্তাহ’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল

জাতীয় শিক্ষা সপ্তাহ’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.