• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিশ্বজুড়ে ঝড় তোলা আবেদনময়ী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

admin by admin
December 28, 2025
in বিনোদন
0
বিশ্বজুড়ে ঝড় তোলা আবেদনময়ী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রুপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী।

সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’

সিনেমার আলোকছটা ছেড়ে তিনি নিজেকে সঁপে দেন অবলা প্রাণীদের সেবায়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের বাকিটা সময় উৎসর্গ করেছিলেন তিনি।

তার প্রয়াণে ফরাসি চলচ্চিত্র যেমন একজন অভিভাবক হারাল, তেমনি বিশ্ব হারাল প্রাণ প্রকৃতির এক অকৃত্রিম বন্ধুকে।
বর্ণাঢ্য এই অভিনেত্রীর জীবন পর্দার গ্ল্যামার ছাড়িয়ে হয়ে উঠেছিল সেবার এক অনন্য উদাহরণ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিপিএল খেলে পাকিস্তানে পরিচিতি পেয়েছেন রংপুরের ব্যাটার

Next Post

সিরিয়ায় আলাউয়ি সম্প্রদায়ের মুসলিমদের বিক্ষোভে সহিংসতা, নিহত ৩

Next Post
সিরিয়ায় আলাউয়ি সম্প্রদায়ের মুসলিমদের বিক্ষোভে সহিংসতা, নিহত ৩

সিরিয়ায় আলাউয়ি সম্প্রদায়ের মুসলিমদের বিক্ষোভে সহিংসতা, নিহত ৩

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.