ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য জেনে নিন

admin by admin
August 3, 2025
in অন্যান্য
0
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য জেনে নিন

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : পৃথিবীর অনেক মানুষই যেখানে অল্প বয়সে বিভিন্ন রোগ শোকে ভুগে মারা যাচ্ছে সেখানে শতায়ু পার করেও আনন্দে বাঁচছেন কিছু মানুষ।রোগে জর্জরিত হয়ে নয়, বরং সুস্থভাবে চলাফেরা করতে পারেন তারা। বলছি, জাপানের ওকিনওয়া দ্বীপের বাসিন্দাদের কথা। কোন মন্ত্রবলে তারা শুধু সুস্থতা নয়, ছিপছিপে চেহারা, দাগহীন ত্বক, উজ্জ্বল চুল নিয়ে বেঁচে আছেন তা নিয়ে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই।

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দের সঙ্গে সুস্থ ভাবে বাঁচার চাবিকাঠি লুকিয়ে কিছু জাপানি দর্শনে। যেমন-

ইকিগাই
বাঁচা মানে সুস্থ শরীরে, আনন্দের সঙ্গে জীবনযাপন। সেই কৌশল শেখায় ইকিগাই। ‘ইকিগাই: দ্য জাপানিজ় সিক্রেট টু আ জয়ফুল লাইফ’ বইটি বিশ্ব জুড়ে এতটা আলোচিত যে ৬৩টি ভাষায় তা অনুবাদ হয়েছে। ‘ইকিগাই’-এর ইংরেজি করলে দাঁড়ায় ‘বেঁচে থাকার উদ্দেশ্য সন্ধান’। এই জীবনদর্শন জীবনে সেই কাজের দিক নির্দেশ করে, যা আনন্দ দেয়, জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একঘেয়ে জীবন নয়, বরং সুস্থ শরীরে দীর্ঘজীবী হওয়ার পথ সুগম করে ইকিগাই। জাপানের ওগিমি গ্রামের শতায়ু মানুষজনের জীবনযাপনের উৎস সন্ধান করে বইটি লেখা হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে কেউ বাগান করে, কেউ আবার শিল্পচর্চা করে, কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন। বেশির ভাগ বয়স্ক মানুষ তাদের শখ নিয়ে কাজ করছেন এবং সুখে বাঁচছেন।

কাইজ়েন
কাইজ়েন বলে, ছোট ছোট বদল এবং ধারাবাহিক প্রচেষ্টাই জীবনে সাফল্য এনে দিতে পারে। জাপানি শব্দ ‘কাইজ়েন’ বলতে বোঝায় ‘ভালোর জন্য বদল’। উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টাই এই দর্শনের মূলমন্ত্র। কাইজেন বলে, কর্মক্ষেত্রে যদি নিম্ন থেকে উচুঁ — সমস্ত কর্মীর দিকে দেওয়া যায়, তাদের সঙ্গে সঠিক সমন্বয় গড়ে তোলা যায় তাহলেই উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। ছোটখাটো প্রতিটি ক্ষেত্রে সজাগ দৃষ্টি এ জন্য জরুরি।

হারা হাচি বু
বেঁচে থাকাই শুধু নয়, আনন্দের সঙ্গে সুস্থ শরীরে বাঁচাও জরুরি। ‘হারা হাচি বু’ এমন এক জীবনদর্শন, যা শরীর সুস্থ রাখতে নির্দিষ্ট খাদ্যাভ্যাসের কথা বলে। বেশিরভাগ জাপানিরা পেট ৮০ শতাংশ ভরে গেলেই খাওয়া বন্ধ করে দিতে হবে, এই পদ্ধতি মেনে চলেন। অনেকেই মনে করেন, জাপানিদের সুস্থ এবং সুন্দর জীবনের রহস্য লুকিয়ে তাদের খাদ্যাভ্যাসে। হজমশক্তি বৃদ্ধিতে এবং ওজন কমাতে সাহায্য করে হারা হাচি বু। পেট খালি থাকলে অনেকেরই আরও কিছু খাওয়ার ইচ্ছা হতে পারে। সে কারণেই বলা হয়েছে এমন খাদ্যাভ্যাস রপ্ত করতে হলে ধীরে ধীরে খেতে হবে। দীর্ঘ সময় ধরে খেলে মস্তিষ্কে সঙ্কেত পৌঁছবে অনেকটা খাওয়া হচ্ছে, যেটা দ্রুত খেলে কখনওই সম্ভব নয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯

Next Post

সময় নিয়ে বের হতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির

Next Post
সময় নিয়ে বের হতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির

সময় নিয়ে বের হতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.