• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দুবাইফেরত ৩ যাত্রীর ব্যাগে মিলল ৬০ লাখ টাকার সিগারেট-মোবাইল

admin by admin
July 19, 2025
in সারা বাংলা
0
দুবাইফেরত ৩ যাত্রীর ব্যাগে মিলল ৬০ লাখ টাকার সিগারেট-মোবাইল

RelatedPosts

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক


রপসীবাংলা৭১ প্রতিবেদক : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত তাদের আটক করা হয়। আটক যাত্রীরা হলেন— মোহাম্মদ শাহ আলম, মো. আরফান।

দুইজনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। এ ছাড়া অন্যজন জোরারগঞ্জের আশরাফুল ইসলাম।বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন তিন যাত্রী। ইমিগ্রেশন শেষে তিন যাত্রী ব্যাগ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিমের সন্দেহ হয়।

পরে তাদের তল্লাশি করে মোট ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৩০টি বিভিন্ন মডেলের (আইফোন, গুগল পিক্সেল, স্যামসাং) মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৯৫ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর বাজারমূল্য ৪০ লাখ টাকা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে। এ ছাড়া ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত মোবাইল ফোন আনার কারণে সেগুলোও আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক যাত্রীরা প্রায়শই ‘ব্যাগেজ পার্টি’র মাধ্যমে অবৈধ মালামাল পরিবহন করে থাকেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক তিন যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে মামলা করা হবে বলেও তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, হয়রানি, সোনা ও অন্যান্য অবৈধ দ্রব্যের চোরাচালান এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে তারা পূর্বের চেয়ে অনেক বেশি সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।
রপসীবাংলা৭১/এআর

Previous Post

কোরআনের বাণী,যেভাবে কিয়ামতের বিচারালয়ে মুখ উজ্জ্বল হতে পারে

Next Post

১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ

Next Post
১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ

১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.