ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

হিমছড়ি সৈকতে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

admin by admin
July 8, 2025
in অন্যান্য
0
হিমছড়ি সৈকতে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

RelatedPosts

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কক্সবাজারে হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টার দিকে হিমছড়ি সৈকতে নৌকা নিয়ে সাগরে নামেন তারা।

সকাল ৯টার দিকে তাদের নিখোঁজ হওয়ার খবর আসে।বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব এ নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সোমবার বিভাগের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আসিফ আহমেদ, অরিত্র হাসান, সাদমান রহমান সাবাবসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে যান। আসিফ ও অরিত্র বগুড়া এবং সাবাব ঢাকার মিপুরের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে সাবাবের মরদেহ পাওয়া যায়। বাকি দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভির মোহাম্মদ হায়দার আরিফ কালের কণ্ঠকে বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি।

স্রোত প্রবল থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। আমি ও বিভাগীয় কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে থাকা দুই শিক্ষার্থী যেন একা না থাকে, সেজন্য তাদের বিভাগীয় সিনিয়রদেরও পাঠানো হয়েছে।

নিহত ও নিখোঁজ তিন শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হলে একই কক্ষে থাকতেন। তাদের মৌখিক পরীক্ষা এখনো বাকি ছিল, যা আগামী ১০ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কয়েকদিন পরই তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছিলেন—কিন্তু এ দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন ছিনিয়ে নিল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা : প্রেস সচিব

Next Post

ঢাকাসহ ৪ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

Next Post
ঢাকাসহ ৪ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

ঢাকাসহ ৪ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.