• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইইউ-ইন্দো-প্রশান্ত ফোরাম: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে শক্তিশালী সহযোগিতার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর 

admin by admin
February 2, 2024
in আন্তর্জাতিক
0
ইইউ-ইন্দো-প্রশান্ত ফোরাম: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে শক্তিশালী সহযোগিতার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর 

RelatedPosts

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

ডেক্স রিপোর্টঃ ব্রাসেলস, ২ ফেব্রুয়ারি ২০২৪: টেকসই ভবিষ্যত এবং বিশ্বময় সার্বজনীন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দো-প্যাসিফিকের দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রকৃতিবান্ধব উন্নয়নে সবুজ রূপান্তরের বিষয়ে জোরালো সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠানরত তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে ‘দ্য গ্রিন ট্রানজিশন – টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’ (The Green Transition – Partnering for a Sustainable Future) শীর্ষক গোলটেবিলে বক্তৃতাকালে তিনি এ আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তন প্রশমন, পরিবর্তনে অভিযোজন এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা তুলে ধরেন।  

তিনি বলেন, পরিচ্ছন্ন শক্তি আহরণ ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ জোর দিয়েছে।  পরিবেশবান্ধব পাট এবং সবুজ হাইড্রোজেন ব্যবহার এগিয়ে নিতে এ সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সহায়তার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মারোস শেফকোভিচ (Maroš Šefčovič) এবং পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী বেন্দিতো ফ্রেইতাসের (Bendito Freitas) পরিচালনায় আলোচনায় ভিয়েতনাম ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়সহ বক্তারা অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ উপকূল থেকে আরব উপদ্বীপ এবং এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্ধশতাধিক দেশের এই ফোরামে প্রায় শতাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন। 

Previous Post

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী ২ ফেব্রুয়ারি শুক্রবার

Next Post

প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ-ভিয়েতনাম, বেলজিয়াম, চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ড.হাছান মাহমুদের বৈঠক

Next Post
প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ-ভিয়েতনাম, বেলজিয়াম, চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ড.হাছান মাহমুদের বৈঠক

প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ-ভিয়েতনাম, বেলজিয়াম, চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ড.হাছান মাহমুদের বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.