ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলি, ৩ জন নিহত

admin by admin
August 18, 2025
in আন্তর্জাতিক
0
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলি, ৩ জন নিহত

RelatedPosts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ


রুপসীবাংলা ৭১ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে তিনটায় ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্রের অন্তত ৪২টি খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রুকলিনের ওই বারে চারজন গুলি চালায়। এতে তিনজন নিহত ও নয়জন আহত হয়। গুলির ঘটনাটি আপাতদৃষ্টিতে ‘গ্যাং’ সম্পর্কিত হামলা বলে মনে করা হচ্ছে। এ সময় ওই বারে থাকা ক্রেতারা আত্মরক্ষার জন্য হুড়োহুড়ি করতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য দৌড়াতে থাকে লোকজন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা ৯ মিলিমিটার এবং .৪৫- ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, জাতীয় জরুরি নম্বরে (৯১১) কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেছে। সেখানে ৯ জন পুরুষ ও তিনজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। নিহত তিনজনের বয়স যথাক্রমে ১৯, ২৭ ও ৩৫ বছর।

১৯ বছর বয়সী এক তরুণ ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ কমিশনার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধ থেকে এ গুলির ঘটনা ঘটে। ‌এটি গ্যাং-সংঘর্ষের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, কয়েক সপ্তাহের মধ্যে এটি শহরে দ্বিতীয় গুলির ঘটনা। গত মাসে ম্যানহাটনে আরেক হামলায় চারজন নিহত হয়েছিলেন যার মধ্যে নিউইয়র্ক পুলিশের সদস্য ছিলেন একজন।

তিনি জানান, এ ধরনের হামলা পুরো শহরের বাসিন্দাদের আতঙ্কিত করে। আমরা ইতোমধ্যে রাস্তাঘাট থেকে ২২ হাজারের বেশি অবৈধ অস্ত্র সরিয়ে নিয়েছি। চলতি বছরের প্রথম সাত মাসে নিউইয়র্কে গুলি চালানোর ঘটনা ও গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড করা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
রুপসীবাংলা ৭১/এআর

Previous Post

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ছাত্রদল নেতার দোয়া মাহফিল ও উপহার বিতরণ

Next Post

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Next Post
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.