• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২৭ মে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব

admin by admin
May 25, 2025
in আন্তর্জাতিক
0
২৭ মে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব

RelatedPosts

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা


রুপসীবাংলা ৭১ আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আজহা কবে হবে তার দিনক্ষণ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মুসল্লিদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়। এ দিন জিলকদ মাসের ২৯ দিন হবে। ফলে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

আর ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজেই অনুষ্ঠিত হয় হজ এবং ঈদুল আজহা। এই মাসের ৮ তারিখে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা, আর ১০ জিলহজে পালিত হয় পবিত্র ঈদুল আজহা, যেদিন মুসল্লিরা পশু কোরবানি দিয়ে থাকেন।

২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। যদি ওইদিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান।

সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন।’ কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে ২৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ। তিনি বলেছেন, আমিরাতের আকাশে মঙ্গলবার ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।

ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, “আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।”
রুপসীবাংলা ৭১/এআর

Previous Post

সোমবার থেকে পূর্ণ কর্মবিরতি প্রাথমিক শিক্ষকদের

Next Post

রানার অটোমোবাইলস নিয়ে এলো ‘ইয়াদিয়া’র ইলেকট্রিক স্কুটার

Next Post
রানার অটোমোবাইলস নিয়ে এলো ‘ইয়াদিয়া’র ইলেকট্রিক স্কুটার

রানার অটোমোবাইলস নিয়ে এলো ‘ইয়াদিয়া’র ইলেকট্রিক স্কুটার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.