• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ষড়যন্ত্রকারীরা চারদিকে ঘুরছে, সতর্ক থাকুন দেশবাসী- এনডিপি

admin by admin
August 17, 2024
in রাজনীতি
0
ষড়যন্ত্রকারীরা চারদিকে ঘুরছে, সতর্ক থাকুন দেশবাসী- এনডিপি

RelatedPosts

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নতুন কমিটি, পুরোনো পথ: আওয়ামী লীগ কি আবার আগের ধারায় ফিরছে? – কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ১৭ আগস্ট শনিবার এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ৫ই আগস্ট গণভবন থেকে বিশেষ ব্যবস্থায় খুনী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও চারিদিকে ঘুরছে। নেতৃবৃন্দ বলেন, গুব করার কুশলভ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেফতার করা হলেও তার সঙ্গী সাথীরা এখনও ধরা-ছোয়ার বাইরে রয়েছে। একজন সাবেক সচিবের বাসভবন থেকে ৩ কোটি টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করা হলেও অন্যান্যরাও ধরাছোয়ার বাইরে রয়েছে। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ বলেন, এখনও যে সমস্ত পুলিশ সদস্য যোগদান করেনি তারা এদেশের পুলিশ না অন্য দেশ থেকে আনা পুলিশ সে বিষয়টি চিহ্নিত করার সময় এসেছে। সকল ক্ষেত্রে ঢেলে সাজাতে হবে। কারা নিজেদের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য নূন্যতম ৮ স্তরে ক্ষমতা সাজিয়েছিল। সেই আট স্তরকে ভেঙ্গে-চুরে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল তাদেরকে দায়িত্ব দিতে হবে। শুধু বদলী করলে সমস্যা সমাধাণ হবে না। নেতৃবৃন্দ আরো বলেন, কোন কোন দেশ দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সমস্ত দেশ মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধেও কূটনৈতিক অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে আরো বলেন, একজন পালাতক সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি কিভাবে ছাপা হয়। কোন উৎস থেকে বিবৃতিগুলো গণমাধ্যমে আসে সেগুলো চিহ্নিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ যারা শপথ নিয়েছেন আমরা বিশ্বাস করি তারা দেশের মানুষকে বৈষম্যহীন গণতন্ত্রের বাংলাদেশ উপহার দিবেন। সেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, ভোট দেয়ার স্বাধীনতা থাকবে, রাজনীতি করার স্বাধীনতা থাকবে, সর্বপরী মানবাধিকারের স্বাধীনতা থাকবে। নেতৃবৃন্দ বলেন, গত ১৬ বছরে যেভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখান থেকে কাটিয়ে উঠতে হলে হয় একটি মানবাধিকার মন্ত্রণালয় নয়তো বা অধিদপ্তর সৃষ্টি করে সকল লঙ্ঘিত মানবাধিকার গুম, খুন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের তালিকা নির্নয় ও তাদের পরিবারের কাছে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আগামীকাল খুনী হাসিনার সন্ত্রাসী চক্রান্ত রুখে দেওয়ার এখনই সময় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এনডিপি’র সকল নেতৃবৃন্দকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

Previous Post

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফার প্রতি পূর্ণ সমর্থন এবং আহত ও নিহত পরিবার পরিষদের ১১ দফা

Next Post

ওয়াসা কর্তৃক পয়,:নিস্কাশন প্রকল্প বাতিলের দাবিতে ধউর ও নলভোগ মৌজার ক্ষতিগ্রস্থ জনগণের মানববন্ধন 

Next Post
ওয়াসা কর্তৃক পয়,:নিস্কাশন প্রকল্প বাতিলের দাবিতে ধউর ও নলভোগ মৌজার ক্ষতিগ্রস্থ জনগণের মানববন্ধন 

ওয়াসা কর্তৃক পয়,:নিস্কাশন প্রকল্প বাতিলের দাবিতে ধউর ও নলভোগ মৌজার ক্ষতিগ্রস্থ জনগণের মানববন্ধন 

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.