নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ এলডিপির নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. বাশারকে সভাপতি এবং ভাইস চেয়ারম্যান আলহাজ্ব চাষী মোঃ এনামুল হককে মহাসচিব হিসেবে মনোনীত করে এই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানানো হয়, দলের বাকি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এলডিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

