মোয়াজ্জেম হোসেন খান মজলিস
মহান ভারতের জাতির পিতা মহাত্মা মোহন দাস করম চাদ গান্ধীর ১৬৭তম জন্ম বার্ষিকী ও আত্মজাতিক অহিংস দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ ৫ অক্টোবর ২০২৬ বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাজাহান সিরাজ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণপার্টি বাংলাদেশের সভাপতি রাজু আহমেদ খান, অবলম্বন পার্টি বাংলাদেশের সভাপতি এম এম মাসুদ, বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান, নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে মোয়াজ্জেম হোসেন মজলিস বলেন- ইংরেজদের তাড়িয়ে উপমহাদেশকে স্বাধীন করার জন্য যে কয়জন নেতা অগ্রনী ভূমিকা রেখেছেন তাদের মাঝে মহাত্মা গান্ধী ছিলেন প্রথম সারির নেতা। তার জন্ম বার্ষিকীতে বিশ^বাসী অহিংস দিবস পালন করছে। আজ আমরাও অহিংস দিবস ও মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী পালন করছি। আমরা চাই উপ মহাদেশকে শান্তিময় উপমহাদেশ গড়তে। সেই কারণে আজ আমাদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে মহাত্মা গান্ধীর আদর্শকে ধারন করে। মহাত্মা গান্ধী যে ভাবে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সবাইর ঐক্যের প্রতীক ছিলেন তিনি মুসলিমদের ভালোবাসতেন বলেই ১৯৪৮ সালে ভারতকে বাধ্য করতে চেয়ে ছিলেন পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
ক্ষতিপূরণ দেওয়ার জন্য মহাত্মা গান্ধী অনসন করছিলেন নয়া দিল্লিতে। সেই মুহুর্তে নাথুরাম ঘটছে মহাত্মা গান্ধীকে হত্যা করে। সেই দিন থেকেই উপমহাদেশের জাতিতে জাতিতে বিরোধ সৃষ্টি হয়েছে। আমরা ইহার প্রতিকার চাই এবং জাতি ধর্ম গোত্র সবাই শান্তি চাই, মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে চাই।


