• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বান বাংলাদেশ তামাক বিরোধী জোটের

admin by admin
September 28, 2026
in জাতীয়
0
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বান বাংলাদেশ তামাক বিরোধী জোটের

RelatedPosts

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব নদী দিবস: নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান নোঙর ট্রাস্টের

রুপসীবাংলা ৭১ঃ পরিবেশ রক্ষা এবং জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকারের এ ধরনের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি (বিএটি)। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এ সুযোগটিকে কাজে লাগিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে গিয়ে বিনামূল্যে বৃক্ষ প্রদান করছে এবং এসব কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (CSR) হিসেবে প্রচার করছে।

অথচ বাংলাদেশে বিদ্যমান আইন অনুসারে তামাক কোম্পানিগুলো কোনো ধরনের সিএসআর করতে এবং করাতে পারবে না। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ এর ৫(৩) অনুসারে এটি একটি দণ্ডনীয় অপরাধ। উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫ এর (৩) এ সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে কোনো তামাক বা তামাকজাত দ্রব্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক ও প্রতীক ব্যবহার করা যাবে না এবং কোনো বাণিজ্যিক গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে অথবা কোনো অনুষ্ঠান বা কর্মসূচির নামে কোনো প্রকার সহায়তা প্রদান করা যাবে না।

উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি (বিএটি) আইনের বিষয়টিকে পুরোপুরি আড়াল করে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে গাছ লাগানোর ও নিজেদের নাম প্রচারের চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা উক্ত কর্মসূচিগুলোতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণকেও সম্পৃক্ত করার চেষ্টা করছে। যা সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টা, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন এবং WHO এর Framework Convention on Tobacco Control (FCTC)-এর বিপরীত। প্রকৃতপক্ষে, ক্ষতিকর পণ্য উৎপাদনকারী সিগারেট কোম্পানিগুলোর এ ধরনের কার্যক্রমে সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তাদের বাণিজ্যিক উদ্দেশ্য আড়ালের সুযোগ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা তৈরির সুযোগ সৃষ্টি করে দেয়।

সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষ, আর্থিক সহায়তা বা অন্য কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার জন্য বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) সারাদেশের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে সংগঠনগুলোকে তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে পরিচালিত কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানানো হচ্ছে।

পাশাপাশি, বাংলাদেশ তামাক বিরোধী জোট সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলো যেন তামাক কোম্পানির কাছ থেকে সব ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তামাক কোম্পানির এ ধরনের কার্যক্রম ও সংশ্লিষ্ট আইনি বিধান সম্পর্কে সচেতন করে। একই সঙ্গে জোট, সরকারের বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচিতে তামাক কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) মনে করে, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ কোনোভাবেই তামাক কোম্পানির প্রচার, ব্র্যান্ড ইমেজ উন্নয়ন বা সামাজিক গ্রহণযোগ্যতা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়।

Previous Post

মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Next Post

ধলেশ্বরী নদীর ভাঙন পরিদর্শনে ইউএনও, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস

Next Post
ধলেশ্বরী নদীর ভাঙন পরিদর্শনে ইউএনও, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস

ধলেশ্বরী নদীর ভাঙন পরিদর্শনে ইউএনও, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.