• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শব্দসৈনিক রেজাউল করিম রবু আর নেই

admin by admin
September 20, 2026
in সারা বাংলা
0
শব্দসৈনিক রেজাউল করিম রবু আর নেই

RelatedPosts

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

রুপসীবাংলা ৭১ঃ সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থাপক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাহস জাগাতে তার মতো শব্দসৈনিকদের কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

মৃত্যুকালে পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রেজাউল করিম রবু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সহকর্মী, সংস্কৃতিজন ও গুণগ্রাহীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজশাহীর সংস্কৃতিমনা এক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা রেজাউল করিম রবুর। তার কর্মজীবনের বড় একটি অংশজুড়ে ছিল টেলিভিশন, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গন। তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাহস জাগাতে তার মতো শব্দসৈনিকদের কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

মুক্তিযুদ্ধের পর দেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন রেজাউল করিম রবু। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান প্রযোজনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন রেজাউল করিম রবু। ২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই গেজেটে রাজশাহী জেলার তালিকায় ‘মো. রেজাউল করিম (রবু)’ নামে তার নাম রয়েছে।

মুক্তিযুদ্ধের পর দেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন রেজাউল করিম রবু। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান প্রযোজনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন।

Previous Post

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

Next Post

আদভিকার শুভ জন্মদিন

Next Post
আদভিকার শুভ জন্মদিন

আদভিকার শুভ জন্মদিন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.