রুপসীবাংলা ৭১ঃ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানা থেকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস
ঢাকার আশুলিয়ায় প্রীতি গার্মেন্টস নামের একটি তৈরী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গটনাস্থলে গেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানা থেকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। পাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। আগুনের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।


