• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নতুন বৈধ বালুমহাল ইজারাসহ ৬ দফা দাবিতে বাল্কহেড মালিক সমিতির সংবাদ সম্মেলন

admin by admin
September 20, 2026
in সারা বাংলা
0
নতুন বৈধ বালুমহাল ইজারাসহ ৬ দফা দাবিতে বাল্কহেড মালিক সমিতির সংবাদ সম্মেলন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 73.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

RelatedPosts

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশপাশসহ দেশের বিভিন্ন নৌপথে বালু পরিবহনকারী বাল্কহেড ও ড্রেজার চলাচল স্বাভাবিক রাখতে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়। সংবাদ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন -হাজী মারফত আলী মিজি।

সংবাদ সম্মেলনে জানান দেশীয় প্রযুক্তি ও অর্থায়নে গড়ে ওঠা দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতের অন্যতম চালিকাশক্তি ‘বাল্কহেড ও ড্রেজার শিল্প’ বর্তমানে গভীর সংকটের মুখোমুখি। ঢাকার আশপাশের একমাত্র বৈধ বালু পয়েন্ট ভোলার ইলিশা (মেঘনা-১, ২, ৩ ও ৪) বন্ধ হয়ে যাওয়ায় পায়রা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছে সংগঠনটির।

সংগঠনটির দাবি, ঢাকার আশপাশে কোনো বৈধ বালুমহাল না থাকায় একদিকে সহস্রাধিক বাল্কহেড ও ড্রেজার কর্মহীন হয়ে পড়েছে এবং লক্ষাধিক শ্রমিক জীবিকা হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। অন্যদিকে মেগা প্রকল্পসহ সরকারি-বেসরকারি অবকাঠামোগত উন্নয়নকাজও বালুর সংকটে থমকে গেছে।

এ অবস্থায় সংগঠনটি অবিলম্বে নতুন বৈধ বালুমহাল চিহ্নিতকরণ ও ইজারা প্রদানসহ ছয় দফা দাবি জানিয়েছে।
ছয় দফা দাবি-

১. নতুন বৈধ বালুমহাল চিহ্নিতকরণ ও ইজারা প্রদান:
‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অবিলম্বে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশাল নৌপথে পরিবেশ সমীক্ষা চালিয়ে উপযুক্ত দরপত্রের মাধ্যমে নতুন বৈধ বালুমহাল ইজারা দেওয়ার দাবি জানানো হয়েছে।

২. নিরাপত্তা নিশ্চিতকরণ:বৈধ বালুমহাল, চলাচলকারী বাল্কহেড, ড্রেজার এবং এতে কর্মরত শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

৩. যৌথ তদারকি কমিটি গঠন:নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠনের দাবি করা হয়েছে।

৪. চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ:নৌপথে চুরির চেষ্টা, ডাকাতি, অসাধু জেলেদের তাণ্ডব ও অবৈধ চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদারের দাবি জানিয়েছে সমিতি।

৫. হয়রানি বন্ধ ও নৈশকালীন চলাচল:নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংস্থার ভিত্তিহীন বা হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানানো হয়েছে।

৬. অবৈধ টোল আদায় বন্ধ:চলন্ত নৌযান থামিয়ে বিআইডব্লিউটিএ বা অন্য কারও নামে অবৈধ অর্থ ও যত্রতত্র মনগড়া টোল আদায় সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন বৈধ বালুমহাল ইজারার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Previous Post

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

Next Post

জীবনের অবমূল্যায়ন: দায় কার ?

Next Post
মিলাদুন্নবীর দর্শন: সুশাসন, মানবাধিকার ও অপরাধমুক্ত সমাজ

জীবনের অবমূল্যায়ন: দায় কার ?

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.