ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কৃষি-প্রতিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ও কৃষকের অধিকার নিশ্চিত করার আহ্বান-কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

admin by admin
September 18, 2026
in কৃষি সংবাদ
0
কৃষি-প্রতিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ও কৃষকের অধিকার নিশ্চিত করার আহ্বান-কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

RelatedPosts

জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

বরিশাল, ১৬ সেপ্টেম্বর ২০২৬: পরিবেশ-প্রতিবেশ রক্ষা, কৃষকের অ ধিকার প্রতিষ্ঠা, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষক কর্মীদের আরও দক্ষ ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বরিশালে কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে বরিশাল সদর উপজেলা হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান সঞ্চালন করেন।প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ ফরিদা সুলতানা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃরাসেল মনির।

প্রশিক্ষণে কৃষি-প্রতিবেশ বা Agroecology, খাদ্য সার্বভৌমত্ব, ভূমি অধিকার, জলবায়ু পরিবর্তন ও কৃষি, স্থানীয় বীজ সংরক্ষণ, রাসায়নিক কৃষির ক্ষতিকর প্রভাব এবং কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিকে শুধু উৎপাদন বৃদ্ধির দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না; মাটি, পানি, জীববৈচিত্র্য, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকারকে সমান গুরুত্ব দিয়ে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন কারিতাস বাংলাদেশের অসিম বিশ্বাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (BASD)-এর মনিটরিং কর্মকর্তা বিষ্ণুপদ মন্ডল এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (BELA)-এর বরিশাল জেলা সমন্বয়ক লিংকন বায়ান। তাঁরা কৃষি-প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষকের অধিকার বিষয়ে বিভিন্ন তথ্য ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, UBINIG-এর উপদেষ্টা ও বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী ড. এম এ সোবহান, সাংবাদিক এম. আর. প্রিন্স,শুক্কুর আহমেদ,সঞ্জীব সিংহ,শহিদুল ইসলাম, রুনা লায়লা, হ্যাপী আক্তার,রিপা আক্তার, মালা সিংহ প্রমুখ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট কৃষি ও কৃষকের জীবনে ক্রমেই বড় ধরনের প্রভাব ফেলছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর কৃষি ও শিল্পব্যবস্থা জলবায়ু সংকটকে আরও তীব্র করছে। তাই কৃষি-প্রতিবেশভিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কৃষিতে বিকেন্দ্রীভূত, জনগণের মালিকানাধীন ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

তাঁরা আরও বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো, স্থানীয় বীজ ও কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য রক্ষা, পানি ও ভূমির ন্যায়সংগত ব্যবহার এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি সম্ভব নয়। কৃষক কর্মীদের এসব বিষয়ে জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করে তৃণমূল পর্যায়ে কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে কৃষক কর্মীদের মধ্যে কৃষি-প্রতিবেশভিত্তিক কৃষি, খাদ্য সার্বভৌমত্ব, ভূমি ও পরিবেশের অধিকার এবং জলবায়ু ন্যায়বিচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ এলাকায় কৃষকদের সংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন এলাকার কৃষক কর্মী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Previous Post

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ (Cyber ​​Protection Act, 2026) বিষয়ে সুশীল সমাজের যৌথ বিবৃতি

Next Post

শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা

Next Post
শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা

শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164