• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

admin by admin
September 9, 2026
in তথ্যপ্রযুক্তি
0
স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

RelatedPosts

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু

প্রকৌশলীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে: রিজভী

ডিজিটাল লেনদেনে নতুন সুবিধা পেল রুপসীবাংলা ৭১

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জ করার সুবিধাও ব্যবহারকারীদের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ব্যস্ত সময়ে অল্প সময়ের মধ্যে ফোনে প্রয়োজনীয় চার্জ নিশ্চিত করা যেমন স্বস্তি দেয়, তেমনি রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকলে প্রয়োজনের মুহূর্তে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া সম্ভব হয়। ব্যবহারকারীদের এমন প্রয়োজন বিবেচনায় রেখে রিয়েলমি তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে দিয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা।


তবে দ্রুত চার্জিংয়ের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হয়েছে ডিভাইসটিতে। ডিভাইসটিতে রয়েছে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি। একবার পূর্ণ চার্জে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে ও ৮০৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম নিশ্চিত করতে সক্ষম। এছাড়াও স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যটারি হেলথ নিশ্চিত করা হয়েছে, যা এই প্রাইস সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড তৈরি করেছে।


ব্যাটারির এই সক্ষমতার সঙ্গে বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে উইথ ৭২০×১৫৭০ পিক্সেল রেজ্যুলুশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ব্যবহার করা হয়েছে, যা বিনোদনের ক্ষেত্রে স্মুথ ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, ডিভাইসে ৩০০% আলট্রাবুম সাউন্ড ব্যবহার করা হয়েছে; যা গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি, পড়াশোনা, কাজ, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ের জন্য স্মার্টফোনটিকে আদর্শ সঙ্গী হিসেবে গড়ে তুলবে।


দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে ডিভাইসটিতে। দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে এতে আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে, যা পানির ঝাপটা ও ভারি বৃষ্টি থেকে ডিভাইসটিকে নিরাপদ রাখতে পারে।


ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি১০০এক্সে একটি ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি শটে অসাধারণ ডিটেইল ক্যাপচার করতে পারবেন। এই ডিভাইসটিতে সর্বাধুনিক এআই ফিচার ব্যবহার করা হয়েছে। একইসাথে, ডিভাইসে ফ্যান-ফেভারিট ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহারের পাশাপাশি, এতে স্টাইলিশ ও ফ্ল্যাগশিপ ইন্সপায়ার্ড রাউন্ডেড কর্নার ব্যবহার করা হয়েছে।


গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস, দুইটি অনন্য রঙে ও দুইটি আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্টে রিয়েলমি সি১০০এক্স পাওয়া যাচ্ছে। ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২১,৯৯৯ টাকা মাত্র ও ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৯৯৯ টাকা। আরও স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করতে, ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৮ জিবি ডায়নামিক র‍্যাম ও ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ১২ জিবি ডায়নামিক র‍্যাম ব্যবহার করা হয়েছে।


দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সঙ্গে দ্রুত চার্জিং এবং রিভার্স চার্জিং—এই তিন সুবিধাকে একসঙ্গে রেখে রিয়েলমি সি১০০এক্স মূলত এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি, যারা দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করলেও চার্জ নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে চান না।

Previous Post

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইয়ুথ ২০২৬’-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Next Post

বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ

Next Post
বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ

বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.