• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত

admin by admin
September 8, 2026
in আন্তর্জাতিক
0
মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত

RelatedPosts

মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে : পাকিস্তান

পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র : সতর্ক করল চীন-রাশিয়া


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের কাছে একটি বিমানবন্দরের কাছে ‘ফ্লাইং ডক্টর’ সেবায় ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের এ ঘটনায় হেলিকপ্টারটিতে চিকিৎসাকর্মীসহ পাঁচজন ছিলেন।

তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হেলিকপ্টারটিতে একজন পাইলট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মী ছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা এবং দুজন নার্স ছিলেন।

‘ফ্লাইং ডক্টর’ সেবা সাধারণত প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসাসেবা, জরুরি রোগী পরিবহন এবং অন্যান্য ক্লিনিক্যাল সেবা পৌঁছে দিতে উড়োজাহাজ বা হেলিকপ্টার ব্যবহার করে।

জুলকেফলি বলেন, ‘এই মুহূর্তে ক্রু ও যাত্রীদের অবস্থা এবং দুর্ঘটনার কারণ—কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিনির্বাপক ও চিকিৎসা কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।’

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে সারাওয়াকের লং লেলাংয়ের স্বল্পদৈর্ঘ্যের উড্ডয়ন ও অবতরণের বিমানবন্দরের কাছে দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো তদন্ত শুরু করেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে :পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

Next Post
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.