• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে : পাকিস্তান

admin by admin
September 17, 2026
in আন্তর্জাতিক
0
মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে : পাকিস্তান

RelatedPosts

পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র : সতর্ক করল চীন-রাশিয়া

বিদ্যুৎকেন্দ্রের জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেছেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা পাকিস্তানের দায়িত্ব; এ জন্য কোনও আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজনও নেই।

বুধবার পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেন।

তার বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সৌদি আরব সম্প্রতি মক্কার কাছে হুতিদের একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি পবিত্র নগরীর আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

খাজা আসিফ বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইসলামাবাদ এর দায়িত্ব পালন করবে। তবে সামরিক বা প্রতিরক্ষা কৌশলের বিস্তারিত প্রকাশ্যে আলোচনা করা হবে না বলেও জানান তিনি।

সৌদি আরবের পাশে থাকার ঘোষণা
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও দেশটির পবিত্র স্থানগুলোর সুরক্ষার বিষয়টি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, কোনও চুক্তি না থাকলেও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব।

মক্কা প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির মূল ধারণা হলো—তিন দেশের যেকোনও একটির ওপর আক্রমণকে তিন দেশের বিরুদ্ধেই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।
তবে এর বাস্তব প্রয়োগ কীভাবে হবে, কোন পরিস্থিতিতে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং কোন বাহিনী মোতায়েন করা হবে—এসব বিষয়ে পাকিস্তান এখনও বিস্তারিত প্রকাশ করেনি। গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, চুক্তিটি বাস্তবায়নে আরও সময় প্রয়োজন এবং সে সময় কোনও সামরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়নি।

ইরানকে সৌদি বার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান
খাজা আসিফ জানান, হুতিদের হামলা নিয়ে সৌদি আরবের উদ্বেগের বিষয়টি পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত না করার চেষ্টা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

তিনি বলেন, রাষ্ট্র হিসেবে ইরান নতুন কোনও যুদ্ধক্ষেত্র খুলতে চাইবে বলে তিনি মনে করেন না। কারণ তেহরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে জড়িয়ে রয়েছে।

তবে ইরান ও বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীর কর্মকাণ্ডকে এক করে দেখার বিষয়েও সতর্ক করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, কোনও কোনও অরাষ্ট্রীয় গোষ্ঠী সংশ্লিষ্ট রাষ্ট্রের সরাসরি নির্দেশ বা অনুমোদন ছাড়াও নিজেদের মতো করে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।

সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংঘাত যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। তার বক্তব্যে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সম্প্রতি জানিয়েছে, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির পক্ষে। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে তারা।

কেন গুরুত্বপূর্ণ মক্কা প্রতিরক্ষা চুক্তি
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক গত আগস্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়। চুক্তির লক্ষ্য তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। প্রশিক্ষণ, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাও এর আওতায় রয়েছে।

চুক্তিটি এমন সময়ে সামনে এসেছে, যখন ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে এবং একই সঙ্গে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলোতে অগ্রসর হয়েছে। এতে বাব আল-মানদেব প্রণালি ও লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়ন নিয়ে পাকিস্তানের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে চুক্তির আওতায় পাকিস্তান বা তুরস্ক সরাসরি কোনও সামরিক অভিযানে অংশ নেবে কি না, সে বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত নির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি। পাকিস্তানের কর্মকর্তারা সামরিক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ না করার নীতিই বজায় রেখেছেন। সূত্র: আল-জাজিরা
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

Next Post

ঢাকা আইনজীবী সমিতিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

Next Post
ঢাকা আইনজীবী সমিতিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

ঢাকা আইনজীবী সমিতিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.