• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

admin by admin
September 5, 2026
in অর্থনীতি
0
শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

RelatedPosts

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সঞ্চয়পত্রের টাকা নিরাপদে পরিশোধে এভিএস চালু করল সরকার

জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যারা


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : শেয়ারবাজারে গত সপ্তাহে দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে। এ সময় অধিকাংশ সূচক, লেনদেন বেড়েছে। এর ধারাবাহিকতায় বেড়েছে বাজার মূলধন। ৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে এক হাজার ১৭৯ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪৪ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬০৮ কোটি ৮১ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫৭১ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৭টির শেয়ার ও ইউনিটের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৭০টির। এছাড়া অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। খাতভিত্তিক লেনদেনে করপোরেট বিমা এগিয়ে রয়েছে। এরপরে রয়েছে ভ্রমণ খাত, পাট ও আইটি খাত। এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বেক্সিমকো, ব্রাক ব্যাংক, মালেক স্পিনিং, আইপিডিসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডোমিনোজ, সিটি ব্যাংক।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত

Next Post

প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

Next Post
প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.