• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন, নারীসহ ৫ জন রিমান্ডে

admin by admin
August 22, 2026
in আইন-আদালত
0
তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন, নারীসহ ৫ জন রিমান্ডে

RelatedPosts

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট

বিচারিক প্রতিকার বনাম বিধিমালার অপব্যাখ্যা: ৮৫ নির্বাচন কর্মকর্তার রায় ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব

চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে জখম, ভাণ্ডারিয়ায় চাঞ্চল্য


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : রাজধানীর সবুজবাগে এক তরুণীকে হত্যার পর তার মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করে ফেলে দেওয়ার ঘটনায় করা মামলায় এক নারীসহ পাঁচজনকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেফতার আসামিদের এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শেখ ফরিদ রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ আসামির প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—নুসরাত জাহান সাহিদা (১৯), ফারুক ওরফে জামাই ফারুক (৪৫), মো. শালে সুজন (২০), ডি. মামুন (২০) এবং মো. রাফি ইসলাম ওরফে বাঙ্গি (১৯)।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৬ আগস্ট সকালে সবুজবাগ থানার বাগানবাড়ী কালভার্ট এলাকার একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বিচ্ছিন্ন মাথা ও পলিথিনে মোড়ানো দুই হাত উদ্ধার করে পুলিশ।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯)। তার দুই হাতে থাকা ট্যাটু এবং উদ্ধার হওয়া খণ্ডিত মাথার ছবি দেখে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন।

তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে গত ৩ আগস্ট রাতে ছুরাইয়াসহ কয়েকজনকে বাগানবাড়ী কালভার্ট এলাকায় একসঙ্গে দেখা যায়। পুলিশের ভাষ্য, পরে তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন রাতেও কয়েকজন আসামির ওই এলাকায় অবস্থানের তথ্য মিলেছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে গ্রেফতার পাঁচজনের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

হত্যার ঘটনায় অন্য কারা জড়িত, হত্যার কারণ কী এবং কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নব নির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেএসপি চেয়ারম্যান মিজুর অভিনন্দন

Next Post

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা

Next Post
দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.