• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মিল্কিওয়েতে অতীতে ঘটা মহাজাগতিক সংঘর্ষের রহস্য উন্মোচন করল নাসা

admin by admin
August 19, 2026
in তথ্যপ্রযুক্তি
0
মিল্কিওয়েতে অতীতে ঘটা মহাজাগতিক সংঘর্ষের রহস্য উন্মোচন করল নাসা

RelatedPosts

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

প্রকৌশলীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে: রিজভী


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : আমাদের গ্যালাক্সি বা মিল্কিওয়ে আজ শতকোটি তারায় ভরা এক বিশাল সর্পিল ছায়াপথ। তবে একসময় এটি এমন ছিল না। প্রায় ১২০০ কোটি বছর আগে এটি অন্য একটি বামন ছায়াপথকে গিলে খেয়েছিল। নাসার হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে সম্প্রতি এই প্রাচীন মহাজাগতিক সংঘর্ষের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

এই যুগান্তকারী আবিষ্কারের ফলে মিল্কিওয়ে সৃষ্টির ইতিহাস সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা আরও ১৮০ কোটি বছর পিছিয়ে গেছে। সোমবার ‘নেচার অ্যাস্ট্রোনমি’ জার্নালে এই গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। জানা যায়, মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাত্র ২০০ কোটি বছর পর ‘এলকেএইচ’ নামের একটি বামন ছায়াপথকে নিজের ভেতর টেনে নেয় নবীন মিল্কিওয়ে।

ইতালির বোলোগনা মানমন্দিরের প্রধান গবেষক ডেভিড মাসারি বলেন, আমাদের আবাসস্থল মিল্কিওয়ে কীভাবে তৈরি হয়েছে, তা আমরা পুরোপুরি জানতাম না। তবে গবেষণায় দেখেছি, এই ছায়াপথ তৈরির প্রথম উল্লেখযোগ্য ইটগুলো এলকেএইচ থেকেই এসেছিল।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির গাইয়া মিশন এবং হাবল টেলিস্কোপের নিখুঁত তথ্য ব্যবহার করে এই ইতিহাস জোড়া লাগিয়েছেন বিজ্ঞানীরা। তারা মিল্কিওয়ের কেন্দ্রের কাছাকাছি থাকা ৩৯টি প্রাচীন নক্ষত্রপুঞ্জ বিশ্লেষণ করেন। সহ-গবেষক চিয়ারা জেরবিনাটি জানান, হাবলের উন্নত প্রযুক্তির কারণে নক্ষত্রপুঞ্জগুলোর বয়স ও ধাতব উপাদান নিখুঁতভাবে মাপা সম্ভব হয়েছে।

গবেষকরা দেখেছেন, একদল নক্ষত্রপুঞ্জ ওই এলকেএইচ ছায়াপথেই জন্ম নিয়েছিল। সংঘর্ষের সময় এলকেএইচ-এর ভর ছিল প্রায় ৫০ কোটি সূর্যের সমান। তখন মিল্কিওয়ে অনেক ছোট থাকায়, ওই আদি সংঘর্ষটি আমাদের ছায়াপথের মূল ভিত্তি তৈরিতে অনেক বড় ভূমিকা রেখেছিল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যেভাবে জনপ্রিয় হয়ে ওঠেন মহানবী (সা.)

Next Post

মাঝমাঠের শক্তি বাড়াতে ক্যামেরুনের তারকাকে দলে টানতে বড় লাফ ম্যানইউর

Next Post
মাঝমাঠের শক্তি বাড়াতে ক্যামেরুনের তারকাকে দলে টানতে বড় লাফ ম্যানইউর

মাঝমাঠের শক্তি বাড়াতে ক্যামেরুনের তারকাকে দলে টানতে বড় লাফ ম্যানইউর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.