রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে আলোচনায় আসার পাশাপাশি অবসর ও আনন্দের মুহূর্তের ছবিও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে রাতের মনোরম পরিবেশে সুইমিং পুলের নীল জলে সময় কাটাতে দেখা যায় তাকে। নিজের মতো করে উপভোগ করেছেন সেই মুহূর্তগুলো।
ছবিতে প্রিন্টেড সুইমস্যুটে দেখা গেছে পরীমণিকে। পুলের স্বচ্ছ জলে কখনো চোখ বন্ধ করে, আবার কখনো মৃদু হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল।
হালকা আলোর আবহে কাঠগোলাপের উপস্থিতি পরীমণির সাজে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবিগুলো প্রকাশের পরপরই তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর এই নতুন লুকের প্রশংসা করেছেন।
কমেন্টে একজন লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ অন্যদিকে আরেক ভক্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘বাহ, সুইমিং স্যুট পরেও ওনাকে দারুণ সুন্দর লাগছে।’ এভাবেই পরীমণির নতুন ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বেশ আলোচনা।
রুপসীবাংলা৭১/এআর

