• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে ৬ ঘণ্টার নতুন পর্ব

admin by admin
August 15, 2026
in বিনোদন
0
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে ৬ ঘণ্টার নতুন পর্ব

RelatedPosts

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

সুইমস্যুটে পরীমণির বোল্ড উপস্থিতি, ছবিতে মুগ্ধ ভক্তরা

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : শেষ হচ্ছে না জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। বরং ভক্তদের জন্য আসছে নতুন পর্ব।

শুধু নতুন পর্বই নয়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে সিরিজটি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনে আপাতত ইতি পড়ল।

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছিল, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির পছন্দের এই বাংলা অ্যানিমেশন সিরিজ। টেলিভিশনের জন্য নির্মিত নতুন সংস্করণটি কৃষ্ণনগরের লোককথার জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে ঘিরে তৈরি।

ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আটে প্রচারের পর থেকেই এটি ছোট-বড় সব বয়সী দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

সিরিজটি বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে হতাশ হয়ে পড়েন এর অসংখ্য ভক্ত। তবে শেষ পর্যন্ত জানা গেল, খবরটি সত্য নয়। বরং নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘গোপাল ভাঁড়’।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ প্রচারণামূলক পোস্ট প্রকাশ করে সনি আট কর্তৃপক্ষ। সেখানে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়ে তারা লিখেছে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’

May be an image of text that says ‘SONY আট 15th August সকাল 11:00 Α আসছে បៀេតី নতুন প্ব পর্ব হাসি, বৃদ্ধি আর মজায় শুরু হোক স্বাধীনতা দিবস!’

প্রকাশিত পোস্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে গোপাল ভাঁড়কে। পোস্টারজুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা দিবসের আবহও।

এরপর নতুন পর্বের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে চ্যানেলটি। সেখানে আরও চমক দিয়ে জানানো হয়, স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজন হিসেবে টানা ছয় ঘণ্টা চলবে গোপাল ভাঁড়ের নতুন পর্ব।

প্রচারণামূলক ভিডিওতে বলা হয়েছে, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল…হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’

চ্যানেল কর্তৃপক্ষের এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার খবরটি ভিত্তিহীন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছড়িয়ে পড়া সেই গুঞ্জনে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, নতুন পর্বের ঘোষণায় তাদের জন্য এসেছে স্বস্তির খবর।

এখন ১৫ আগস্ট সকাল ১১টা থেকে টানা ছয় ঘণ্টা ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্বে আবারও হাসি, বুদ্ধি আর মজার গল্পে মাতবেন দর্শকেরা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

Next Post

পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়

Next Post
পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়

পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.