রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর আন্ধার মানিক গ্রামের মৃত চেনির উদ্দিন মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ মোল্লা গত ২০১২ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায ৮ বছর যাবৎ নিয়মিত ভাবে তার মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিলেন। এরই মধ্যে হঠাৎ করে ২০১৯ এপ্রিল মাস থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাতা বন্ধ হয়ে যাওয়ার কারণে পুনরায় ভাতা চালু করার দাবি জানিয়ে উক্ত বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুস সামাদ মোল্লা মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় বরাবর একটি আবেদন পত্র পেশ করছেন। তিনি তার ওই আবেদন পত্রে দাবি করেন যে, আমি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। আমার বেসামরিক গেজেট নং- ৯৭৩ তাং – ২৬/০২ /২০১২ ইং ও এম আই এস নং- ০১৮২০০০১৪৫৫
এবং সাময়িক সনদ নং – ম- ১৭৩৮-৭৭ আমি বৈষম্যের শিকার। তাই এ মতাবস্থায় আমার ভাতাটি পূনরায় চালু করার জন্য হুজুরের নিকট আকুল আবেদন জানচ্ছি।
রুপসীবাংলা৭১/এআর

