• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

admin by admin
August 13, 2026
in সারা বাংলা
0
সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

RelatedPosts

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ছেলের আত্মহত্যা, মরদেহ দেখে বাবার মৃত্যু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত করায় কৃতজ্ঞতা প্রকাশ

ছন্দ সেন চাকমাঃ ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা অভিলম্বে সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সমির কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি এবং নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন।

রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী এবং অনেক সামাজিক কাজের সাথে সম্পৃক্ত। গত রবিবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। একজন সাংবাদিককে কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি।

তাঁরা আরও বলেন, এ ধরনের ভয়ের পরিবেশ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা ২০২৪-পরবর্তী সময়ে এমন পরিস্থিতি আশা করিনি। আমরা ভীতিমুক্ত ও শঙ্কামুক্ত পরিবেশে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চাই এবং অবিলম্বে সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

Previous Post

আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Next Post

রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত

Next Post
রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত

রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.