• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রকাশ হলো ‘রামায়ণ’-এর ট্রেলার

admin by admin
July 30, 2026
in বিনোদন
0
প্রকাশ হলো ‘রামায়ণ’-এর ট্রেলার

RelatedPosts

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

সুইমস্যুটে পরীমণির বোল্ড উপস্থিতি, ছবিতে মুগ্ধ ভক্তরা

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমায় রাম ও সীতার চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর ও সাই পল্লবীকে।

তবে ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন যশের রাবণ চরিত্র।
ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণকে। মুখ ঢাকা অবস্থায় তার প্রথম উপস্থিতি তৈরি করেছে রহস্যময় আবহ। নির্মাতারা প্রাচীন মহাকাব্যের সঙ্গে আধুনিক কল্পনার মিশেলে রাবণ চরিত্রকে নতুনভাবে তুলে ধরেছেন।

তার রাজকীয় উপস্থিতি ও শক্তিশালী সংলাপ দর্শকদের নজর কেড়েছে। গল্প অনুযায়ী, রাবণ যখন স্বর্গ, পৃথিবী ও পাতাল—এই তিন জগতের ওপর নিজের আধিপত্য ঘোষণা করে, তখন মানবজাতিকে রক্ষা করতে রামের আবির্ভাব ঘটে।

এর আগে প্রকাশিত টিজারে রণবীর কাপুরের রাম চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হলেও ট্রেলারে রাবণের উপস্থিতি বেশ জোরালো হয়েছে। ট্রেলারে দেখা গেছে সিনেমার আরও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে।

কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত, শূর্পণখার ভূমিকায় রয়েছেন রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্বা চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। তবে ট্রেলারে দেখা যায়নি সানি দেওলকে। তিনি সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয় করছেন।

বিশাল বাজেটের সিনেমা
‘রামায়ণ’ তৈরি হচ্ছে প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে। দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০০ মিলিয়ন ডলার বলে জানিয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বড় মহাকাব্যকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই বিশাল আয়োজন করা হয়েছে। নির্মাতাদের দাবি, হলিউডের বড় বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দেওয়ার মতো ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে কাজ করা হয়েছে।

এআর রহমান ও হ্যান্স জিমারের প্রথম যৌথ কাজ
সিনেমাটির সংগীতে থাকছে বড় চমক। অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমান ও হ্যান্স জিমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ‘রামায়ণ’-এ।

এআর রহমান জানিয়েছেন, রামায়ণের মতো বিশ্বজুড়ে পরিচিত একটি মহাকাব্যের জন্য নতুন ধরনের সংগীত তৈরি করা বড় চ্যালেঞ্জ। ভারতীয় সংস্কৃতির আবহের সঙ্গে আন্তর্জাতিক দর্শকের উপযোগী সংগীত তৈরির চেষ্টা করা হয়েছে।

কবে মুক্তি?
‘রামায়ণ’ দুই ভাগে মুক্তি পাবে। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলির আগে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।

সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও সানি দেওল ছাড়াও রবি দুবে এবং আরও অনেক জনপ্রিয় অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০

Next Post

পাহাড়ে শতভাগ বিদ্যুতায়নে নতুন উদ্যোগ

Next Post
পাহাড়ে শতভাগ বিদ্যুতায়নে নতুন উদ্যোগ

পাহাড়ে শতভাগ বিদ্যুতায়নে নতুন উদ্যোগ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.