• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সরকার নারী-শিশু সুরক্ষার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে : ফখরুল

admin by admin
July 27, 2026
in সারা বাংলা
0
সরকার নারী-শিশু সুরক্ষার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে : ফখরুল

RelatedPosts

সরকারী চাকরীতে নারীর অংশগ্রহণ ক্রমাগত হ্রাস পাচ্ছে-বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ

কৃষক কার্ডে জেলেদের অন্তভূর্ক্তি ও জেলে সম্প্রদায়ের অধিকার সুরক্ষা নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সংবাদ সম্মেলন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,৬৮১ ফসলের জাত ও ৬৯২ প্রযুক্তির উদ্ভাবন


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘২০ কোটি মানুষের দেশে সবকিছু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রত্যেককে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’’

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘আমি যদি নিজে সচেতন নাগরিক না হই, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলি বা শৃঙ্খলা মেনে না চলি; তাহলে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব নয়। নাগরিক সচেতনতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’’

বর্তমান সরকারের এ গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন, ‘‘সরকার আন্তরিকতার সঙ্গে বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন আরও কঠোর করা হয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধানও কার্যকর করা হচ্ছে।’’

সরকার মাদক নির্মূলেও সরকার স্থানীয় ও জাতীয়—উভয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে এবং এর অপব্যবহার রোধে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। কারণ, মাদক কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক একটি সংকট।’’

বিএনপির মহাসচিব বলেন, ‘‘আসুন, আমরা সবাই মিলে সচেতন, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ দায়িত্ব পালন করি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

Next Post

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

Next Post
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.