• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

admin by admin
July 22, 2026
in তথ্যপ্রযুক্তি
0
ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

RelatedPosts

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

প্রকৌশলীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে: রিজভী


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কম্পিউটারের পর্দায় সীমাবদ্ধ নয়, বাস্তব জগতেও মানুষের মতো কাজ শিখছে রোবট। আর সেই সক্ষমতারই চমকপ্রদ প্রদর্শনী দেখা গেল চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স-এ।

এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট, যারা বাস্তব পরিবেশে নানা কৌশলে মুগ্ধ সবাই।

নানা দেশের শীর্ষ বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে তুলে ধরা হয় ৩ হাজারেরও বেশি প্রযুক্তি ও পণ্য, যার মধ্যে তিনশোর বেশি প্রথমবার বিশ্ব দরবারে উন্মোচিত হয়েছে। তবে, সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আধুনিক ডেক্সটারাস রোবটিক হাত। এই রোবটিক হাত কখনও চীনা ঐতিহ্যবাহী ‘ফু’ অক্ষর লিখছে, কখনও হাতে তৈরি করছে নুডলস। কখনও শিক কাবাব বানাচ্ছে কিংবা পানির ওপর পাথর ছুড়ে লাফ করাচ্ছে। মানুষের হাতের সূক্ষ্ম নড়াচড়া অনুকরণ করার এ সক্ষমতা আধুনিক রোবট প্রযুক্তিকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।

তবে, এই দক্ষতা শুধু পরীক্ষাগারে বসে অর্জিত হয়নি। রোবটকে বাস্তব জীবনের কঠিন পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন ২০২৬ ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস-এর প্রস্তুতির অংশ হিসেবে চায়না মিডিয়া গ্রুপের ‘এনার্জি রিলে’ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন অঞ্চলে বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

চীনের ফুচিয়ান প্রদেশের ফুতিং শহরে রোবট চা পাতা তোলা থেকে শুরু করে চা শুকানো এবং চা-চাপা তৈরির পুরো প্রক্রিয়ায় অংশ নেয়। সিছুয়ান প্রদেশের বাজারং শহরে অংশ নেয় ড্রাগন বোট প্রতিযোগিতা ও চোংজি তৈরিতে। আর সিনচিয়াংয়ের সাইরাম হ্রদের তীরে ঘোড়ার পিঠে বসে তীর ছুড়ে বিশ্বে প্রথমবার নতুন এক নজির গড়ে এই হিউম্যানয়েড রোবট। এসব বাস্তব ও বৈচিত্র্যময় পরিবেশে কাজের মাধ্যমে রোবটের চলাচলের দক্ষতা, জলরোধী সক্ষমতা এবং স্পর্শ অনুভূতির প্রযুক্তি এখন আরও উন্নত। পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও গৃহস্থালির কাজে রোবট ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বাস্তব তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়েছে।

আগামী ২২ থেকে ২৬ আগস্ট বেইজিংয়ে পর্দা উঠছে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। সেখানে বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং সূক্ষ্ম কাজ সম্পাদনের দক্ষতা প্রদর্শনের জন্য ৩০টিরও বেশি ইভেন্টে অংশ নেবে হিউম্যানয়েড রোবট।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

Next Post

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

Next Post
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.