• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ভরা বর্ষায় চারা লাগানোর উৎসব

admin by admin
July 22, 2026
in সারা বাংলা
0
ভরা বর্ষায় চারা লাগানোর উৎসব

RelatedPosts

ট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীনগরে গ্রাজুয়েট সংবর্ধনা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : টানা বৃষ্টিতে পুরোদমে রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর নিয়ামতপুরের কৃষক। জমি প্রস্তুত, আগাছা পরিষ্কার, বৃষ্টির পানি জমিতে সংরক্ষণ করা, সার দেওয়াসহ নানা কাজে এখন দারুণ ব্যস্ত তারা।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) থেকে দুই দিন সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষায় সেচবিহীন কম খরচে আমন ধান চাষ করে লাভের স্বপ্ন দেখছেন তারা। সময়মতো বৃষ্টির দেখা পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ইতোমধ্যে জমিতে রোপা আমনের চারা রোপণে নেমে পড়েছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৪৫ শতাংশ অর্থাৎ ১৩ হাজার ৮৯০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।

উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৯২৮ মেট্রিক টন।
এবার উপজেলায় স্বর্ণা ব্রি ধান ৩৪, ৪৯, ৫১, ৭৫, ৮৭, ৯০, ৯৩, ৯৪, ৯৫, ১০৩, বিনা ৭, ১৭, ২০, ২২, ও ২৬ জাতের ধান রোপণ করা হচ্ছে বেশি। ফলন ধরা হয়েছে প্রতি হেক্টরে ৫.৭ মেট্রিক টন অর্থাৎ এক লাখ ৭৬ হাজার ৯২৮ মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য ৬৩৬ কোটি ৯৪ লাখ আট হাজার টাকা। দর প্রতিকেজি ৩৬ টাকা।

উপজেলার হাজিনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক আব্দুল মালেক তোতা জানান, চলতি মৌসুমে তিনি ২৪ একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছেন। ইতোমধ্যে সব জমিতে চারা রোপণ করা শেষ। আষাঢ় মাসের প্রথম দিকে বৃষ্টির দেখা না পেলেও তিনি পানি সেচ দিয়ে চারা রোপণের কাজ শুরু করেন। পরে বৃষ্টির দেখা পাওয়ায় দ্রুত চারা রোপণের কাজ শেষ করেন তিনি।

উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের আলমগীর হোসেন বলেন, বৃষ্টির পানির ওপর নির্ভর করে আমরা আমন চাষ করি।

সময়মতো বৃষ্টি হওয়ায় চারা রোপণের কাজ শেষ করছি। এখন শুধু বীজতলা রোপণের কাজ বাকি।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের জায়দুল ইসলাম বলেন, ‘ছয় বিঘা জমিতে ধান চাষ করব। জমি চাষের কাজ শেষ। এখন শুধু চারা রোপণ করতে হবে। কিন্তু শ্রমিক না পাওয়ায় তিন দিন থেকে শ্রমিকের বাড়ি বাড়ি ঘুরছি। তবু মিলাতে পারছি না।’ তিনি বলেন, ‘এখন শ্রমিকের মজুরি চলছে বীজ তোলা থেকে লাগানো পর্যন্ত বিঘাপ্রতি ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা। আমি দুই হাজার থেকে ২২০০ টাকা পর্যন্ত দিতে চাইছি। তবু শ্রমিক পাচ্ছি না।’

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, সময়মতো বৃষ্টি হওয়ায় আবাদের জন্য জমি প্রস্তুত ও চারা রোপণের কাজে ব্যস্ত অনেক কৃষক। এখন পর্যন্ত উপজেলায় কৃষকরা প্রায় ৪৫ শতাংশ কৃষক চারা রোপণ করতে পেরেছে। তবে একটু দেরিতে হলেও শ্রাবণ মাসের মাঝামাঝিতে চারা রোপণের কাজ প্রায় শেষ হবে। প্রত্যেক ইউনিয়নে সহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। এখন আর কৃষকের কোনো সমস্যা নেই।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

Next Post

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

Next Post
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.