• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘ইসলামী আন্দোলনই আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে’

admin by admin
July 21, 2026
in রাজনীতি
0
‘ইসলামী আন্দোলনই আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে’

RelatedPosts

ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি থেকে সরে আসতে হবে : আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ও রাজনীতির সমীকরণ: প্রাতিষ্ঠানিক সংকটে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে, তাদের ইসলামী দল হিসেবে পরিচয় দেওয়ার শক্তি নেই। ইসলামী আন্দোলনই আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে। ইসলামী আন্দোলনই আল্লাহকে রাজি-খুশি করার জন্য রাজনীতি করে।’

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একেকজন একেক রকম ইসলামের কথা বললে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। ইসলামের নামে ভেতরে যে ধোঁকাবাজি রয়েছে, তা আগে পরিষ্কার ছিল না।’

এ সময় দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রেজাউল করিম। তিনি বলেন, দেশের মানুষ আর কতদিন মায়ের কান্না শুনবে। একই সঙ্গে মানুষকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার মতো ঘটনা নিয়ে ক্ষোভ জানান।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।

মহানগর কমিটিতে সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ ও সেক্রেটারি মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি করল ফ্রান্স

Next Post

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

Next Post
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.