• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন

admin by admin
July 18, 2026
in বিনোদন
0
বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন

RelatedPosts

প্রেম নিয়ে দীঘির সোজাসাপ্টা কথা

প্রকাশ পেল হুমায়রা ঈশিকার নতুন গান ‘পরাণ’

বিশ্বকাপের ফাইনালেও মাতাবেন শাকিরা


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে উন্মাদনায় যোগ হচ্ছে নতুন মাত্রা। স্পেন ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে ‘হাফটাইম শো’।

ফুটবলের ইতিহাসে এই নতুন সংযোজনকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিরতির সময় অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠান। মঞ্চ তৈরি ও সরিয়ে নিতে অতিরিক্ত সময় লাগায় বিরতির মোট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

হাফটাইম শোকে স্মরণীয় করে তুলতে বিশ্বের জনপ্রিয় সংগীত তারকাদের এক মঞ্চে এনেছে ফিফা ও গ্লোবাল সিটিজেন। এবারের আয়োজনে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধান করছেন এবং কোল্ডপ্লেও বিশেষ পরিবেশনায় অংশ নেবে।

বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার।

তাঁর কথায়, ‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সবচেয়ে আনন্দের বিষয়, এই উদ্যোগ শিশুদের শিক্ষার জন্য কাজ করবে।’
বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য গর্বের। ধারণা করা হচ্ছে, শাকিরার সঙ্গে গাওয়া গানটিও হাফটাইম শোতে পরিবেশন করা হবে।

শুধু সংগীতশিল্পীরাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি ‘কারমিট দ্য ফ্রগ’ ও ‘মিস পিগি’ও এই অনুষ্ঠানে অংশ নেবে।

ফিফা জানিয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের কথা যদি ওঠে, তা শিক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিটিএসকে পেয়ে আমরা গর্বিত।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হাইকোর্টে ৮ দিনে ৩৪৮৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

Next Post

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

Next Post
তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.