রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিজীবন বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে নেটদুনিয়ায়। নানা গুঞ্জন আছে শোবিজ পাড়ায়ও। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
পডকাস্টে উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি ক’টি প্রেম করেছেন? জবাবে দীঘির দাবি- তিনি কখনও প্রেম করেননি। এমনকি সুযোগ পেয়েও কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।
অভিনেত্রীর ভাষ্য, স্কুলজীবন থেকেই তার ওপর পরিবারের কঠোর নজরদারি ছিল। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়।
তিনি জানান, এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার।
অভিনেত্রীর মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ- কোনোটিই তৈরি হয়নি।
প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন দীঘি, অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এছাড়া মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিও আলোচনা তৈরি করেছিল।
সেসময় দীঘি জানিয়েছিল, প্রেম না, মুহাইমিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তৌহিদ আফ্রিদির সঙ্গে গুঞ্জনকেও একইভাবে সংজ্ঞায়িত করেছিলেন এই অভিনেত্রী।
রুপসীবাংলা৭১/এআর

