• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ,সাবেক সমন্বয়ক কমরেড ডাঃ সামছুল আলমের স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও সাংবাদিক সম্মেলন

admin by admin
July 1, 2026
in অন্যান্য
0
গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ,সাবেক সমন্বয়ক কমরেড ডাঃ সামছুল আলমের স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও সাংবাদিক সম্মেলন

RelatedPosts

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র জরুরী সভা আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ৩০/০৬/২০২৬ইং রোববার সকাল সাড়ে দশটায় দলের অস্থায়ী কার্যলায়ে অনুষ্ঠিত হয়। সভায় গণতান্ত্রিক বাম ঐক্য জোট গঠন ও বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। ২০১৭ সালের ১৭ই নভেম্বর গণতান্ত্রিক বাম ঐক্য জোট গঠিত হয়। নানা চড়াই—উতরাই পেরিয়ে ২০২২ সালের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শিখা চিরন্তনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চারটি রাজনৈতিক দলের পক্ষে কমরেড হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কমরেড সামছুল আলম, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, আবুল কালাম আজাদ, আহবায়ক, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) ও হারুন আল রশিদ খান, মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) জোট গঠন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শপথ গ্রহন করে। বাম গণতান্ত্রিক জোট ও প্রগতিশীল রাজনৈতিক দলের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য যুগপৎ আন্দোলন চালিয়ে গেলে স্বৈরশাসক শেখ হাসিনার দমনপীড়ন শুরু করে। এমতাবস্থায় বৃহত্তর যুগপৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সাথে দীর্ঘ আলোচনার পর ২০২৩ সালের ৩রা মার্চ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়, গুলশানে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক, প্রগতিশীল গণতান্ত্রিক দল—পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান দেশের সকল গণমাধ্যমের উপস্থিতিতে যৌথ ঘোষণার মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনের কর্মসুচি দেয়। গণতান্ত্রিক বাম ঐক্য জোটের শরিক সংগঠনের নেতাকর্মীরা শত জুলুম নির্যাতনের মুখে রাজপথে অবস্থান করে ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে ঘরে ফিরে।
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করলে গণতান্ত্রিক বাম ঐক্য রাজপথে সোচ্চার ভুমিকা পালন করে। অন্তর্বর্তীকালীন সরকার কে নির্বাচনের তফসিল ঘোষণা করতে বাধ্য করে।

এই দীর্ঘ পথচলায় গণতান্ত্রিক বাম ঐক্য জোটে সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে চলে আসছিল, চার মাস অন্তর সমন্বয়ক পরিবর্তন নিয়ম মতো হয়ে আসছিল। জোট শরিকদের কোন সংকট দেখা দিলে চার দলের শীর্ষ প্রতিনিধি কমরেড হারুন চৌধুরী, কমরেড ডাঃ সামছুল আলম, আবুল কালাম আজাদ ও হারুন আল রশিদ খান জরুরী সভায় মিলিত হয়ে আলোচনার মাধ্যমে যেকোনো সংকট নিরসন করা হয়। নির্বাচনি তফসিল ঘোষণার পর যুগপৎ আন্দোলন চলাকালীন বিএনপির অঙ্গীকার, আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন একসাথে’ অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহন করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াঁজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে গণতান্ত্রিক বাম ঐক্য চারটি আসনের দাবি করে লিখিত প্রস্তাব দেয়। ঢাকা—১০ আসনে আমি ব্যাপক প্রচার চালিয়ে যাই। ২১শে জানুয়ারী বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের বৈঠকে সিদ্ধান্তের পর ঢাকা—১০ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করে সর্বশক্তি দিয়ে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করি। নির্বাচনের পর ০১/০৩/২০২৬ ইং তারিখে কমরেড ডাঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হওয়ার পর থেকে স্বেচ্ছাচারী হয়ে উঠে। গণতান্ত্রিক বাম ঐক্যের মিটিং ছাড়াই ইচ্ছামাফিক একক সিদ্ধান্তে চলা শুরু করে। প্রগতিশীল গণতান্ত্রিক দল—পিডিপির যুগ্ম মহাসচিব আমানতউল্লাহ আমান কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক বহিষ্কার করা হয়। গণতান্ত্রিক বাম ঐক্য কে প্রগতিশীল গণতান্ত্রিক দল যথাবিহিত অবহিত করে, কমরেড ডাঃ সামছুল আলম প্রগতিশীল গণতান্ত্রিক দল—পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান কে বাদ দিয়ে আমান কে প্রতিনিধি করে যার কোন এখতিয়ার সমন্বয়কের নাই। আমাকে ঐ মিটিংয়ে রাখা হয় নাই। পরে ঘটনা জেনে আমি এর প্রতিবাদ করি। এদিকে ৩০/০৬/২০২৬ ইং গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কের মেয়াদ কমরেড ডাঃ সামছুল আলমের উত্তীর্ন হলে যথানিয়মে আমি আবুল কালাম আজাদ আহবায়ক, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) সমন্বয়কের দায়িত্বে স্থলাভিষিক্ত হইবো। কমরেড ডাঃ সামছুল আলম স্বেচ্ছাচারী ভাবে ২৬/০৬/২০২৬ইং মিটিং দেখিয়ে আমাকে জোট থেকে অব্যহতি দিয়ে কমরেড হারুন চৌধুরী কে পরবর্তী সমন্বয়ক ঘোষণা করে। আমরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে ছিলাম গণতান্ত্রিক বাম ঐক্য জোট ঐক্যবদ্ধ রাখার জন্য। কমরেড ডাঃ সামছুল আলমের চরম স্বেচ্ছাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর ফলে গণতান্ত্রিক বাম ঐক্য জোট ভাঙ্গার দায় কমরেড ডাঃ সামছুল আলম কেই বহন করতে হবে।

এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) জোটের অপর শরিকদের সাথে আলোচনা করবে। ০১/০৭/২০২৬ইং তারিখ থেকে আবুল কালাম আজাদ, আহবায়ক, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবে। নিষ্ক্রিয় হয়ে পড়া গণতান্ত্রিক বাম ঐক্য কে আবার জনগণের কন্ঠ হয়ে সক্রিয় ভূমিকা রাখবে।

Previous Post

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

Next Post

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

Next Post
নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.