• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

admin by admin
June 27, 2026
in সারা বাংলা
0
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

RelatedPosts

ট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীনগরে গ্রাজুয়েট সংবর্ধনা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্সে পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। এ নিয়ে মসজিদের ব্যাংক একাউন্টে ১ শত ৩০ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৪৯৮ টাকা জমা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদের লোহার দানবাক্স খুলতেই দেখা যায় শুধু টাকা আর টাকা।

দানবাক্সগুলো কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে খোলা হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব টাকা ৪৩টি বস্তায় ভরে নেয়া হয় ওই মসজিদেরই দোতলায়। পরে, আইনশৃঙ্খলা বাহীনির কড়া নিরাপত্তায় মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন প্রায় চারশত মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও শতাধিক ব্যাংক কর্মকর্তা।

তিন থেকে চারমাস পরপরই এমন দৃশ্যের দেখা মিলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। এবার ৬ মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে বের করা হয় দানের টাকা। এছাড়াও পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর এ মসজিদের দান বাক্সে ৩ মাস ২৭ দিনে পাওয়া গিয়েছিলো ৩৫ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমান দাঁড়িয়েছিলো ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও পাওয়া যায় বিপুল পরিমান স্বর্ণ-রূপার অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা।

এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগীসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। এছাড়াও দেশ ও দেশের বাহির থেকে মসজিদের ওয়েবসাইটে অনলাইনে টাকা দান করে থাকেন মানতকারিরা।

ময়মনসিংহ জেলার গফরগাঁও থেকে মানতের টাকা মসজিদে দান করতে আসেন অঞ্জনা রাণী দাস। তিনি বলেন, পাগলা মসজিদে সকল ধর্মের মানুষজন দান করে থাকেন। আমার একটি মানত ছিল। মনবাসনা পূর্ণ হওয়ায় আমার সাধ্যমত দান করেছি।

নরসিংদী জেলার রায়পুরা থেকে আসা জামিল উদ্দিন বলেন, আমি প্রবাসে থাকাকালীন এই মসজিদে একটি ছাগল মানত করেছিলাম। এবার দেশে এসে সেটি দিয়ে গেলাম। আমার নিয়ত অনুযায়ী মনবাসনা পূর্ণ হয়েছে।

পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানের টাকার পরিমাণ পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই পাগলা মসজিদ। আজকের দানের টাকাসহ মসজিদের ব্যাংক একাউন্টে ১ শত ৩০ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৪৯৮ টাকা জমা পড়েছে। যা দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। আশাকরি দ্রুতই এর কাজ শুরু করা যাবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।

১৯৭৯ সালের ১০মে থেকে ওয়াকফ-স্টেট মসজিদটি পরিচালনা করে আসছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শহীদ রূপনের আত্মাহুতি ও সমর-সুকেশ-মনতোষ গুম হওয়ার ৩০তম বার্ষিকীতে বাঘাইছড়িতে সমাবেশ

Next Post

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা

Next Post
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.