• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাংলাদেশ মহিলা পরিষদের “জেন্ডার,নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন” বিষয়ক সার্টিফিকেট কোর্সের ১৬ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

admin by admin
June 25, 2026
in অন্যান্য
0
বাংলাদেশ মহিলা পরিষদের “জেন্ডার,নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন” বিষয়ক সার্টিফিকেট কোর্সের ১৬ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

RelatedPosts

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

আজ ২৫ জুন (বৃহষ্পতিবার) ২০২৬ তারিখ বিকাল ৩.৩০ টায় বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের উদ্যোগে “জেন্ডার,নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন” বিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্সের ১৬ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা: ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু; কোর্স কারিকুলাম সম্পর্কে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে জেন্ডার ও উন্নয়ন সার্টিফিকেট কোর্স পরিচালনা করে আসছে এবং এর মান ধরে রাখতে শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণ উপপরিষদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারী আন্দোলন কেবল কর্মসূচিভিত্তিক নয়; এর একটি শক্তিশালী দার্শনিক ভিত্তি রয়েছে। অন্যদিকে নারী মুক্তি, জেন্ডার সমতা ও মানবমুক্তির প্রশ্নকে গভীরভাবে উপলব্ধি করার জন্য তাত্ত্বিক চর্চা অপরিহার্য। তিনি বলেন, বিশ্বব্যাপী জেন্ডার এখন একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশ্বজুড়ে জেন্ডার, নারী অধিকার ও ক্ষমতায়নকে কেন্দ্র করে চলমান নানামুখী প্রশিক্ষণ, গবেষণা ও জ্ঞানচর্চার মূল লক্ষ্য হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মুক্তির দর্শনকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা। ফরাসি দার্শনিক সিমোন দ্য বোভোয়ারের ভাষায়, “মানুষ নারী হয়ে জন্মায় না, সমাজ তাকে নারী করে তোলে।” আজ সমাজ এই সত্যকে অনেকাংশে স্বীকার করে। সমাজে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি ওপুনরুৎপাদনমূলক কাঠামোগুলোকে এখন গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। নারীর গৃহস্থালি ও সেবামূলক শ্রমের অস্বীকৃতি, লিঙ্গ বৈচিত্র্যের প্রশ্ন এবং পিতৃতন্ত্রের মাধ্যমে নারীর ভাষা, সংস্কৃতি, চলাফেরা ও চিন্তার ওপর নিয়ন্ত্রণ এসব বিষয়ে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু অভিযোজনে নারীর ঐতিহাসিক ভূমিকা ও নেতৃত্বকে উন্নয়ন ভাবনার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন মাঠের অভিজ্ঞতা, একাডেমিক গবেষণা, তথ্য-উপাত্ত ও বিশ্লেষণের সমন্বয়ের মাধ্যমে নারী আন্দোলন আরও শক্তিশালী, সুসংগঠিত এবং কার্যকর রূপ লাভ করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন,নারী জন্মগতভাবে বৈষম্যের শিকার হয়ে জন্মায় না; একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে বৈষম্যের মুখোমুখি হতে হয়। এই বৈষম্যের কারণ চিহ্নিত করে তা দূর করার সংগ্রামই নারী আন্দোলনের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি আরো বলেন, নারী-পুরুষের ক্ষমতার ভারসাম্যহীনতা, সামাজিক কাঠামো এবং ক্ষমতার সম্পর্কগুলোকে নতুনভাবে বিশ্লেষণ ও বিন্যাস করার প্রয়োজন রয়েছে। এই উপলব্ধি থেকেই বাংলাদেশ মহিলা পরিষদ ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ সার্টিফিকেট কোর্স চালু করেছে। গত ১৬ বছর ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মানবাধিকারকর্মী, আইনজীবী ও বিশেষজ্ঞদের সহযোগিতায় এই কোর্স পরিচালিত হচ্ছে। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও স্বেচ্ছাসেবী অবদানের কারণে কোর্সটি ধারাবাহিকভাবে সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জেন্ডার বিষয়ে গভীরতর জ্ঞান ও সংবেদনশীলতা অর্জন করবেন এবং নারী আন্দোলন, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। একই সঙ্গে সমাজ ও নারী আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও গভীর ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

কোর্স পরিচালক ও বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, একটি আন্দোলনমুখী, গণতান্ত্রিক ও স্বেচ্ছাসেবী নারী সংগঠন হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের মূল লক্ষ্য একটি বৈষম্যহীন, মানবিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অর্জনের পথে দেখা যাচ্ছে সমাজে নারীরা নানা ধরনের বৈষম্য ও অধিকারহীনতার শিকার। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ বহুমাত্রিক ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে। একটি মানবিক সমাজ কেবল নারী আন্দোলনের কর্মীদের একার প্রচেষ্টায় গড়ে তোলা সম্ভব নয়; নারী-পুরুষ নির্বিশেষে সমাজের সকল মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, সেই উদ্যোগকে শক্তিশালী করতে জেন্ডার-সংবেদনশীল ও সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সেই বিবেচনায় সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষকে এই কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, কোর্সের মডিউল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিভিন্ন বিষয়ের সঙ্গে জেন্ডারের সম্পর্ক ও প্রভাব বিশ্লেষণ করা যায়। কোর্সের প্রতিটি বিষয় জেন্ডারগত দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হবে যা অংশগ্রহণকারীদের মধ্যে গঠনমূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা যাতে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে ।

উক্ত সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কোর্সের ২৫ জন শিক্ষার্থী বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, কর্মকর্তাসহ প্রায় ৬০ যুক্ত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদ সম্পাদক রীনা আহমেদ।

Previous Post

হেলথ প্রমোশনে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Next Post

গাইবান্ধায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Next Post
গাইবান্ধায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

গাইবান্ধায় 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.