নিজস্ব প্রতিনিধিঃ
বাবা হচ্ছে সন্তানের কাছে এক শাশ্বত মহান শ্রদ্ধা গভীর অনুভূতিপ্রবন একটি নাম। বাবার সাথে সন্তানের সম্পর্ক কখনো গভীর শ্রদ্ধা, কখনো আবার ভয়ের বা বন্ধুত্ব। বাবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালিত হয় বাবা দিবস। সন্তানের মুখ থেকে এই বাবা সুন্দর শব্দটি যখন বেরিয়ে আসে তখন পিতার দুঃখ কষ্টগুলো সব হারিয়ে যায় নিমেষে। বাবার গল্প বলে শেষ হবে না। পৃথিবীর প্রথম বাবা দিবস পালিত হয় ওয়াশিংটনে ১৯৯০ সালের ১৯শে জুন। ১৯২৪ সালে ক্যালভিন কলিজ জাতীয়ভাবে বাবা দিবস পালন ও সমর্থন করেন। ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিওন বি জনসন জুন মাসের ৩য় রোববার কে বাবা দিবস হিসেবে পালনে সরকারি ঘোষণা দেন। আর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭২ সালে বাবা দিবস আইনটি অনুমোদন করেন। সেই থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হচ্ছে। বিশেষ দিনে বাবাদের প্রতি ভালোবাসা বিভিন্নভাবে প্রদর্শন করে থাকে। তার মধ্যে বাবার পছন্দের জিনিস উপহার দেওয়া, সারাদিন বাবার সঙ্গে সময় দেওয়া এবং দিনটি সারাদিনভাবে অন্য রকমভাবে পালিত হয়। মা কে নিয়ে বাংলা সাহিত্যে কবিতায় লেখার শেষ নেই। সেই তুলনায় বাবাকে নিয়ে সাহিত্যে কিংবা চলচিত্রে তেমন লেখা-লেখি অনুপস্থিত, তারপরও বাবাকে নিয়ে কত কবি সাহিত্যিকেরা গল্প, কবিতা, উপন্যাস, নাটক তৈরী করেছেন। শিল্পীরা গেয়েছেন বহু গান। তার মধ্যে কিছু উল্লেখ করা যায়- “কাটেনা সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন ভরেনা জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয়……………………….”। কিংবা “বাবার মুখে প্রথম যে দিন শুনে ছিলাম গান, সেদিন থেকে গানই আমার জীবন, গানই আমার প্রান” কিংবা “আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে, তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, বাবা, তুমি আমার যত খুশির কারণ”। বাবার অনুভূতি বলতে গিয়ে আমেরিকা প্রবাসী বজলুল করিম এর দুই কন্যা লাবন্য ও বুশরা, লাবণ্য বলেন- Happy Father’s day abbu! Sorry for not being able to tell you how much we love you. And how important you are to us. Thanks for always treating us like your Princesses. We know that You’ve made a lot of sacrifices just to give us a better life. May Allah always keep you healthy & happy.বুশরা বলেন, আমার আব্বু আমার দেখা সেরা ব্যক্তি। আব্বু তার স্নেহ মমতায় আমাদের দু’বোনকে বেঁধে রেখেছে। আব্বু কখনও নিজের কথা চিন্তা না করে আমাদের কিসে মঙ্গল হবে সেই চেস্টাই করেছে সব সময়েই। আমার আব্বু আমাদের বন্ধু। বন্ধুর মত আমাদের সাথে মিশে ,তাই তার কাছে সব কথা বলি। আমার আব্বুই আমাদের সব কিছু। আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আয়াত বলেন, আমার বাবা আমার পৃথিবী, আমার সুখ, আমার শান্তি। বাবা ছাড়া দুনিয়া অন্ধকার। বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়া। আমার বাবা হচ্ছে আমার জীবনে লাইফ টাইম। যাকে ছাড়া আমি কিছুই না।


