• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ফাঁসির ১৫ ঘণ্টা আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

admin by admin
June 20, 2026
in পূর্ব-পশ্চিম
0
ফাঁসির ১৫ ঘণ্টা আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

RelatedPosts

যুক্তরাষ্ট্রের ৪৩২ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধিঃ

সন্তানের মৃত্যুর শোক বুকে চেপে ঘাতককে ক্ষমা করে দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের এক নাগরিক। ফাঁসি কার্যকরের মাত্র ১৫ ঘণ্টা আগে নিহতের বাবা শেখ ইয়াহিয়া বিন কানস আল-বুশরি কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই নিঃশর্তভাবে এই ক্ষমার ঘোষণা দেন। এই ঘটনার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।

জানা যায়, নিহতের নাম বন্দর এবং ঘাতকের নাম ইয়াসের। একসময় আর্থিকভাবে চরম সচ্ছল থাকলেও বর্তমানে শেখ ইয়াহিয়ার জীবনযাপন বেশ সাধারণ। তা সত্ত্বেও তিনি ঘাতককে ক্ষমা করার বিনিময়ে প্রস্তাবিত লাখ লাখ রিয়ালের ‘ব্লাড মানি’ বা রক্তপণ নিতে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় তিনি তার ছেলের খুনিকে প্রাণভিক্ষা দিচ্ছেন। এই পরম ক্ষমার বার্তাটি পৌঁছে দিতে তিনি নিজেই ছুটে যান ঘাতক ইয়াসেরের মায়ের বাড়িতে।

সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের প্রাণ ফিরে পাওয়ার সংবাদে আবেগাপ্লুত ও কৃতজ্ঞ মা শেখ ইয়াহিয়ার পায়ে চুমু খেতে উদ্যত হন। কিন্তু অত্যন্ত বিনয়ী ইয়াহিয়া তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন এবং পরম শ্রদ্ধায় ওই মায়ের কপালে চুম্বন করে তাকে সান্ত্বনা দেন। খবর পেয়ে ঘাতকের ভাইয়েরাও সেখানে ছুটে আসেন। কান্নায় ভেঙে পড়া ওই যুবকদেরও বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এই মহৎ হৃদয় বাবা। প্রিয় সন্তান হারানোর কষ্ট বুকে নিয়েও একজন মানুষের এমন ক্ষমার দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব।

Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের ‘লাল রেখা’র মধ্যেই থাকবে: কালিবাফ

Next Post

খুলনায় গৃহকর্মী মিলন দাস এর উপর নৃশংস নির্যাতন, নোয়খালীতে এক গৃহকর্মীর শিশুকে ধর্ষন এবং ধানমন্ডির আবাসিক ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Next Post
খুলনায় গৃহকর্মী মিলন দাস এর উপর নৃশংস নির্যাতন, নোয়খালীতে এক গৃহকর্মীর শিশুকে ধর্ষন এবং ধানমন্ডির আবাসিক ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খুলনায় গৃহকর্মী মিলন দাস এর উপর নৃশংস নির্যাতন, নোয়খালীতে এক গৃহকর্মীর শিশুকে ধর্ষন এবং ধানমন্ডির আবাসিক ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.