• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প

admin by admin
July 7, 2026
in পূর্ব-পশ্চিম
0
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প

RelatedPosts

যুক্তরাষ্ট্রের ৪৩২ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

ন্যাটো সম্মেলনের আগে তুরস্ককে এফ-৩৫ না দিতে অনুরোধ ইসরায়েলের

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্বাগত জানাতে একটি বিশাল ও আধুনিক ‘বলরুম’ বা অনুষ্ঠানশালা তৈরির পরিকল্পনার কথা জানাতে গিয়ে এই তথ্য দেন।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। মূলত নবজাতক আমেরিকানদের জন্য একটি নতুন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি হোয়াইট হাউসের সংস্কার ও আধুনিকীকরণ নিয়ে দীর্ঘ আলোচনা করেন। ট্রাম্প বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখানে আসছেন। তাকে দেখতে হাজার হাজার মানুষ জড়ো হবে। অথচ হোয়াইট হাউসে এত বড় অনুষ্ঠান আয়োজনের মতো নিজস্ব কোনো বলরুম এখন নেই।

মার্কিন প্রেসিডেন্ট জানান, গত ১৫০ বছর ধরে হোয়াইট হাউসে একটি বলরুম তৈরির কথা ভাবা হলেও তা বাস্তবায়িত হয়নি। ব্রিটেনের রাজা চার্লস বা চীনের শি জিনপিংয়ের মতো বড় বিশ্বনেতারা এলে বড় অনুষ্ঠানের জায়গা মেলাতে বেশ বেগ পেতে হয়। তিনি জোর দিয়ে বলেন, নতুন বলরুমটি তৈরি হলে তা ওয়াশিংটনের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হবে। শুধু সৌন্দর্যই নয়, এটি হবে সম্পূর্ণ বুলেট ও ড্রোন প্রতিরোধী। এমনকি এটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলাও ঠেকাতে সক্ষম হবে।

জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শে এই বলরুম নির্মাণ করা হচ্ছে। নিজের বিদেশ সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি চীনের ‘গ্রেট হল’-এ গিয়েছিলেন। সেখানে একটি বিশাল ও সুন্দর বলরুম রয়েছে। তবে আমেরিকার নতুন বলরুমটি বিশ্বের অন্য সব দেশের চেয়ে সেরা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এ প্রসঙ্গে তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে হওয়া আলোচনার কথাও স্মরণ করেন।

আগামী ২০২৮ সালের মাঝামাঝি সময়ে এই বলরুমের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প বলেন, সমালোচকরা হয়তো বলছেন আমি এটি নিজের জন্য বানাচ্ছি, কিন্তু সত্যি বলতে, আমি এটি ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ব্যবহারের জন্যই তৈরি করছি।

Previous Post

ন্যাটো সম্মেলনের আগে তুরস্ককে এফ-৩৫ না দিতে অনুরোধ ইসরায়েলের

Next Post

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

Next Post
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.