• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাঙামাটির বাজারে ফলের দাম নিয়ে কৃষকের হাহাকার: পুঁজিতেই টান

admin by admin
June 14, 2026
in দেশগ্রাম
0
রাঙামাটির বাজারে ফলের দাম নিয়ে কৃষকের হাহাকার: পুঁজিতেই টান

RelatedPosts

সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের পরিণতি ভালো হবে না: রুমিন ফারহানা

পার্বত্য চুক্তির চেতনা ও প্রতিনিধিত্বের সংকট

ছন্দ সেন চাকমা, রাঙামাটি
​পার্বত্য জেলা রাঙামাটির বনরুপা সমতা ঘাটে এখন ভরা মৌসুমের ফলের সমাহার। তবে এই ভরা মৌসুমেও হাসি নেই কৃষকদের মুখে। ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেয়ে এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কৃষকদের এখন চরম দুর্দিন। বাজারের বেহাল অবস্থায় আমের দরপতন আর কাঁঠাল-লিচুর নজিরবিহীন কম দামে পাহাড়ের প্রান্তিক চাষিদের পুঁজি তোলা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
​বনরুপা সমতা ঘাট ঘুরে দেখা যায়, নৌকা ও ট্রলারে করে পাহাড় থেকে আনা হয়েছে প্রচুর পরিমাণে আম, কাঁঠাল ও আনারস। I সমতা ঘাট বাজার ঘুরে দেখা যায়, স্তূপ করে রাখা হয়েছে আনারস ও কাঁঠালের বড় বড় চালান। এছাড়া ঝুড়িতে সাজিয়ে রাখা হরেক জাতের আম দেখা গেলেও, এই ফলগুলোর পেছনে যে শ্রম ও অর্থ ব্যয় হয়েছে, তার তুলনায় বিক্রয়মূল্য অত্যন্ত হতাশাজনক। বর্তমানে প্রতি মণ আম বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকায়। এছাড়া প্রতি শত কাঁঠাল ৮০০ থেকে ১১০০ টাকা এবং প্রতি শত লিচু ২০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।


​এমন পরিস্থিতির শিকার রাঙামাটির প্রান্তিক চাষিরা, তারা জানান, হুট করে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে বাগানের ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর বাজারের এই দরপতন তাদের হতাশ করে তুলেছে। তাদের ভাষ্যমতে, বর্তমান বাজারে যে দাম, তাতে উৎপাদন খরচ তো দূরের কথা, মূল পুঁজিটাই উঠবে না।
​বাজারের ব্যবসায়ীদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি এবং ফলের দ্রুত পচনশীলতা তাদের বড় ঝুঁকির মুখে ফেলেছে। ব্যবসায়ী আনোয়ার জানান, ‘পরিবহন বা ক্যারিং খরচ অনেক বেশি। আবার ফল খুব দ্রুত পচনশীল, ফলে বড় কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। যে কোনো সময় ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় পাইকাররাও ফলের দাম কম বলছেন।’
​বিশেষজ্ঞরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা ও সংরক্ষণের হিমাগার না থাকায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বাড়ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে হিমাগার স্থাপন ও সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা না করলে আগামীতে পাহাড়ের ফল চাষিরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন।

Previous Post

মতভিন্নতা ও আঞ্চলিক রাজনীতি​পার্বত্য চট্টগ্রাম: আস্থার সেতু পুনর্গঠনের এখনই সময়

Next Post

নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Next Post
নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.