ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’-এই প্রতিপাদ্যর আলোকে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

admin by admin
June 13, 2026
in অন্যান্য
0
নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’-এই প্রতিপাদ্যর আলোকে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

নিজস্ব প্রতিনিধিঃ

আজ ১৩ জুন ২০২৬, সকাল ১১.০০ টায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তন,১০/বি/১,সেগুনবাগিচা, ঢাকাতে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’-এই প্রতিপাদ্যর আলোকে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা (সংযুক্তি-০১) ।

উক্ত নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক। উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপি, ঢাকা এর উপ-পুলিশ কমিশনার মোছাঃ লিজা বেগম, পিএসসি; , বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোঃ কামাল উদ্দিন মজুমদার; উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপি, ঢাকা এর উপ-পুলিশ কমিশনার মোছাঃ লিজা বেগম, পিএসসি; ঢাকা বিশ^বিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবিন হক; বি-স্ক্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর সালমা মাহবুব; বাংলাদেশ আদিবাসী ফোরামের কোষাধ্যক্ষ মেইনথিন প্রমীলা;

মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সেলিনা পারভীন; বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সদস্য মাকসুদা আখতার লাইলী; কর্মজীবী নারীর হাসিনা আক্তার, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি বলেন, অনেক ক্ষেত্রে ভালো আইন আছে। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে এবং মানসিকতার সমস্যা রয়েছে। আইনের প্রয়োগ ও চর্চা ঠিকমত হতে হবে। নীতি নৈতিকতা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। নারী ও শিশুদের অধিকার বাস্তবায়নে আইনজীবীদের ভূমিকা আছে। তিনি এসময় বলেন, নারীর অধিকার ও সুরক্ষার ক্ষেত্রে কিশোর কিশোরীদের সক্ষমতা বৃদ্ধিতে কিশোর –কিশোরী ক্লাবের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আইনের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজের পাশাপাশি অর্ন্তভ’ক্তিমূলক সমাজ তৈরিতে নারী ও শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক প্রচারকার্য চালাতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে সকলের প্রচেষ্টা স্বত্তেও সহিংসতা বন্ধ করা সম্ভব হচ্ছে না। এই সমস্যা সমাজের অনেক গভীরে। সমস্যার প্রতিকারে ফরেনসিক বিভাগকে আরও আধুনিকায়ন করতে হবে; ভিকটিমের সুরক্ষা নিশ্চিত করতে হবে; সামাজিক যোগাযোগ মাধ্যমকে শক্তিশালী ভ’মিকা পালন করতে হবে; মাদক নির্মূল করতে হবে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। ২০২৫ এ নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সরকার মাদক ও সহিংসতা নির্মূলে শূন্যসহিষ্ণুতাার নীতি গ্রহণ করলেও এদেশে বিচার বিলম্ব একটি বড় সমস্যা। তিনি বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব এবং দেশের ৩৭ টি মেডিকেল কলেজে এবং পরবর্তী ধাপে প্রতিটি জেলাতে ওসিসি এর কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান। তিনি নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে সকলের একসাথে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

সম্মানিত অতিথির বক্তব্যে উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে নারীকে সমঅধিকার দেয়া হয়েছে । কিন্তু অনুচ্ছেদ ৪১ এ অধিকারকে সীমাবদ্ধ করে।
শিশু জন্মের পর বৈষম্য শুরু হয় ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে। শিশু পরিবারে বড় হয় , পরে সে সহিংসতায় যুক্ত হয়। একটি নির্যাতন হয়, মিডিয়া কাভারেজ হয়, আন্দোলন হয়, রাষ্ট্র পদক্ষেপ নেয়- এই আমাদের সামাজিক অবস্থান। ধর্ষণের ঘটনায় বাংলাদেশে আইন যথেষ্ট আছে। এই আইনের সঠিক প্রয়োগ করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, নারীর অধিকার খর্ব করার ক্ষেত্রে এখনো পরিবারগুলোতে ধর্মকে ব্যবহার করা হয়। সাইবার বুলিং বাড়ছে। কনটেন্ট ক্রিয়েটরদের সহিংসতার বিরুদ্ধে কনটেন্ট তৈরি করতে হবে। তথ্য

Previous Post

প্রশাসক নিয়োগের আড়ালে প্রতিষ্ঠান দখল ও লুটপাটের অভিযোগ: মালিক বঞ্চনা, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং আস্থাহীনতার গভীর সংকট :

Next Post

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর ক্ষতিগ্রস্থ সাধারণ জাহাজ মালিকবৃন্দ ১০ দফা দাবিতে মানববন্ধন

Next Post
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর ক্ষতিগ্রস্থ সাধারণ জাহাজ মালিকবৃন্দ ১০ দফা দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর ক্ষতিগ্রস্থ সাধারণ জাহাজ মালিকবৃন্দ ১০ দফা দাবিতে মানববন্ধন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.