• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পরিবেশ আদালত আইন সংশোধন না হলে পরিবেশ রক্ষা সম্ভব না

admin by admin
June 10, 2026
in অন্যান্য
0
পরিবেশ আদালত আইন সংশোধন না হলে পরিবেশ রক্ষা সম্ভব না

RelatedPosts

বাসি ভাত দিয়ে পাকোড়া বানাবেন যেভাবে

পুশ ইনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তলতে হবে : বাংলাদেশ ন্যাপ

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

নিজস্ব প্রতিনিধিঃ

পরিবেশ আদালতে নাগরিকদের সরাসরি মামলা করার অধিকার না থাকায় কার্যকর পরিবেশ সুরক্ষা ব্যাহত হচ্ছে। পরিবেশ আদালত আইন ও পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন না করা হলে দেশের পরিবেশ রক্ষা সম্ভব হবে না—এমন মতামত উঠে এসেছে পরিবেশ ও আইন বিশেষজ্ঞদের আলোচনায়। বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে পরিবেশ আদালতে নাগরিকরা সরাসরি মামলা করতে পারে না, যা একটি গুরুতর দুর্বলতা। পরিবেশ দূষণের কারণে সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। এই বাস্তবতায় পরিবেশ আদালত আইনে সরাসরি মামলা দায়েরের অধিকার না থাকা নাগরিক অধিকারের হরণের শামিল।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স-সিএলপিএ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা যৌথভাবে “জলবায়ুপরিবর্তন রোধে পরিবেশ আইন ও আদালতের ভূমিকা” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। আজ বুধবার (১০ জুন ২০২৬) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই ওয়েবিনারে পরিবেশ আইন, পরিবেশ আদালতের কার্যকারিতা, জলবায়ুন্যায়বিচার এবং নাগরিক অংশগ্রহণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আইন সংশোধনের ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, ভৌগলিক বাস্তবতা এবং মানুষের রীতিনীতি ও ঐতিহ্য বিষয়ক গবেষণার ফলাফল বিবেচনায় নেওয়া জরুরি বলে মত দেন বক্তারা। তারা বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশাসনিক জরিমানা আদায়ের ক্ষমতা প্রদান, পরিবেশ রক্ষায় আলাদা ফোর্স গঠন এবং পরিবেশ আদালত আইনে নাগরিকদের সরাসরি মামলা করার ক্ষমতা প্রদান এখন সময়ের দাবি।

বক্তারা বলেন, আইনগুলো অনেক সময় দুর্বলভাবে তৈরি করা হয়, যাতে নাগরিকরা কার্যকর প্রতিকার না পায়। আইন প্রণয়নের সঙ্গে জনগণ সম্পৃক্ত না থাকায় এসব আইনের সঙ্গে জনস্বার্থের সংঘাত তৈরি হয়। বক্তারা বলেন, যারা পরিবেশ সংরক্ষণে কাজ করে, তাদের উন্নয়নবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়; অথচ পরিবেশদূষণকারী, খাল ও নদী দখলদারদের উন্নয়ন সহযোগী হিসেবে তুলে ধরা হয়—যা চরম বৈপরীত্যপূর্ণ।

সভায় আরও সুপারিশ করা হয়— পরিবেশ আইন প্রয়োগে একটি পরিবেশ ফোর্স ইউনিট গঠন করা, অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারীর অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা, সচেতনতা ও প্রকল্প বাস্তবায়নমূলক কাজ কমিয়ে পরিবেশ অধিদফতরকে কার্যকর আইনপ্রয়োগকারী সংস্থায় পরিণত করা, পরিবেশ আদালতে মামলা দায়েরের বিধান স্পষ্ট করা, তদন্ত চলাকালে বা পরিস্থিতির প্রেক্ষিতে অ্যাকাউন্ট স্থগিত, ইউটিলিটি সার্ভিস বন্ধের ক্ষমতা প্রদান, পরিবেশদূষণকারীদের লাইসেন্স স্থগিত বা বাতিলের ব্যবস্থা রাখা, পরিবেশদূষণের আশঙ্কায় আগাম প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের বিধান, সরকারি প্রকল্প ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ ও জবাবদিহির আওতায় আনা, সর্বোপরি পরিবেশ আদালত আইন সংশোধন করে নাগরিকদের সরাসরি মামলা করার সুযোগ নিশ্চিত করা।

বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানাবিধ পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং পরিবেশগত অধিকার রক্ষায় কার্যকর পরিবেশ আইন ও শক্তিশালী বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা মত দেন।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬কে সামনে রেখে আয়োজিত এই ওয়েবিনারে বক্তব্য রাখেন মির্জা শওকত আলী, পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন), পরিবেশ অধিদফতর; ড. মো. আক্তার মাহমুদ, অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন, বিজ্ঞান অনুষদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়; ডা. লেলিন চৌধুরী, সভাপতি, পরিবেশ বাঁচাও আন্দোলন; অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, পরিচালক, আইপিডি; ব্যারিস্টার নিশাত মাহমুদ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মেসবাহ উদ্দিন আহমেদ (সুমন), সেক্রেটারি, পরিবেশ বাঁচাও আন্দোলন; শাহনেওয়াজ পাটোয়ারী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, গবেষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সেক্রেটারি, সিএলপিএ, ওয়েবিনারটি সঞ্চালনা করেন কামরুন্নিছা মুন্না, সিনিয়র পলিসি অ্যানালিস্ট, সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স-সিএলপিএ।

Previous Post

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন

Next Post

ভাসমান বিদ্যালয় উদ্যোগের ইউনেস্কোর পুরস্কার অর্জন

Next Post
ভাসমান বিদ্যালয় উদ্যোগের ইউনেস্কোর পুরস্কার অর্জন

ভাসমান বিদ্যালয় উদ্যোগের ইউনেস্কোর পুরস্কার অর্জন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.