• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কোরআনের বর্ণনায় পরিবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

admin by admin
May 16, 2026
in অন্যান্য
0
কোরআনের বর্ণনায় পরিবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

RelatedPosts

সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কবি নজরুল বাংলার শ্রেষ্ঠ সম্পদ : বাংলাদেশ ন্যাপ


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : মানুষ স্বভাবগতভাবেই সামাজিক জীব। জন্মের পর প্রথম যে আশ্রয়, ভালোবাসা, নিরাপত্তা ও শিক্ষা সে লাভ করে, তা হলো পরিবার।একটি সুন্দর, আদর্শ ও শান্তিময় সমাজ গঠনের মূল ভিত্তি হচ্ছে সুসংগঠিত পরিবার ব্যবস্থা। তাই ইসলাম পরিবারকে শুধু রক্তের সম্পর্কের একটি বন্ধন হিসেবে দেখেনি; বরং এটিকে ঈমান, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রশিক্ষণকেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছে। আজকের আধুনিক সমাজে যখন পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে, তখন কোরআনের পারিবারিক শিক্ষাগুলো মানবজীবনের স্থিতি, শান্তি ও সফলতার এক অপরিহার্য দিকনির্দেশনা। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম পরিবার নবী আদম (আ.) ও হাওয়া (আ.)-কে উদ্দেশ করে বলেন, ‘হে আদম! তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান কর এবং সেখান থেকে যা চাও স্বাচ্ছন্দে আহার করো।
(সুরা : বাকারা, আয়াত : ৩৫)

এই প্রথম পরিবার থেকে মানবজাতি বিশ্বময় ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে আল্লাহ বলেন, ‘হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় কর। যিনি তোমাদের একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। অতঃপর ঐ দুজন থেকে অগণিত পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন।
আর তোমরা আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট চেয়ে থাকো এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক হও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তত্ত্বাবধায়ক।’ (সুরা : নিসা, আয়াত : ১)

পৃথিবীর সব নারী-পুরুষের জম্ম যে এক নারী ও এক পুরুষ থেকে হয়েছে তারপর সেখান থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রে পরিণত হয়েছে আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেন, ‘হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। তারপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন বংশ ও গোত্রে, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো।’ (সুরা : হুজুরাত,আয়াত : ১৩)

এভাবে পরিবার হয়ে উঠেছে মানব সমাজের মূল ভিত্তি।
কেননা পারিবারিক জীবন ব্যতিরেকে মানব সভ্যতা কল্পনা করা যায় না। মানুষের অস্তিত্বের জন্য পারিবারিক জীবন অপরিহার্য। সমাজের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, উন্নতি-অগ্রগতি ইত্যাদি সুষ্ঠ পারিবারিক ব্যবস্থার ওপরে অনেকাংশে নির্ভরশীল। সুতরাং আদর্শ সমাজ গঠনে আদর্শ পরিবার গঠন অপরিহার্য।

১. বংশ বৃদ্ধি : পরিবারের মাধ্যমে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, ‘আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের জোড়া থেকে তোমাদের পুত্র-পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদের পবিত্র বস্তু থেকে দান করেছেন।’ (সুরা : নাহল, আয়াত : ৭২)

২. বংশ সংরক্ষণ : পরিবারের মাধ্যমে মানববংশ রক্ষা হয়। আল্লাহ বলেন, ‘তিনিই মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার বংশগত ও বিবাহগত সম্পর্ক নির্ধারণ করেছেন। আর তোমার প্রতিপালক সর্বশক্তিমান।’ (সুরা : ফুরক্বান, আয়াত : ৫৪)

৩. শিক্ষার প্রাণকেন্দ্র : পরিবার এক অনন্য শিক্ষাগার। এখানে পিতামাতা সন্তানকে সুশিক্ষিত করে তোলে। পিতামাতার নিকট থেকে শিক্ষা লাভ করেই সন্তান সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। তাই যে শিশু পারিবারে সঠিকভাবে গড়ে ওঠে, সে বড় হয়েও সঠিক পথে অবিচল থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রত্যেক সন্তানই ফিতরাতের (ইসলামের) উপর জন্মগ্রহণ করে থাকে। তারপর তার মাতা-পিতা তাকে ইহুদি বা খৃষ্টান কিংবা অগ্নিপূজক বানায়।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৩৮৫)

৪. সুখ-শান্তি ও ভালোবাসার কেন্দ্রবিন্দু : পরিবার মানুষ সুখ-শান্তি ও নিরাপত্তা লাভের মাধ্যম। এবং তাদের মধ্যে মহববত-ভালবাসা তৈরী হয়। আল্লাহ তাআলা বলেন, তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পার আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মধ্যে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে।’ (সুরা : রুম,আয়াত : ২১)

৫. জৈবিক চাহিদা পূরণ ও লজ্জাস্থানের হেফাজত : পারিবারিক ব্যবস্থার মাধ্যমে মানুষের স্বভাবসিদ্ধ জৈবিক চাহিদা বৈধ পথে পূরণ করার সুযোগ হয়। ফলে লজ্জাস্থান হেফাজত করা যায়। রাসূল (ছাঃ) বলেন,‘হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কেননা বিবাহ লজ্জাস্থানকে হেফাজত করে এবং চক্ষুকে অবনত রাখে।’(সহিহ মুসলিম, হাদিস নং : ১৪০০)

৬. পারিবারিক জীবন যাপন করা মুমিনের বৈশিষ্ট্য : মুমিন বান্দাদের অন্যতম গুণ সুন্দর পারিবারিক জীবন যাপন। এজন্য তারা মহান আল্লাহর কাছে দো‘আ করে এই বলে,
‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের স্ত্রীদের ও সন্তানদের মাধ্যমে চক্ষুশীতলকারী বংশধারা দান কর এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ বানাও।’ (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)

পবিত্র কোরআনে পরিবারকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা পরিবারকে মানুষের জন্য ‘সাকিনাহ’ তথা প্রশান্তির উৎস হিসেবে উল্লেখ করেছেন, যেখানে মানুষ খুঁজে পায় মানসিক সুখ-শান্তি ও নিরাপত্তা। তাই প্রতিটি মুসলিমের উচিত কোরআনের পারিবারিক নির্দেশনাগুলো হৃদয়ে ধারণ করা এবং নিজেদের পরিবারকে ঈমান, আকিদা ও ভালোবাসার ভিত্তিতে গড়ে তোলা। কেননা একটি আদর্শ পরিবারই একটি আদর্শ জাতি ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

১ থেকে ৬০ গরু : ঝালকাঠির সফল নারী উদ্যাক্তা ফারিয়া

Next Post

প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

Next Post
প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.