• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ফিলিপাইনের সিনেট ভবনে গুলি

admin by admin
May 13, 2026
in আন্তর্জাতিক
0
ফিলিপাইনের সিনেট ভবনে গুলি

RelatedPosts

খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায়

UNIP Bangladesh Chapter Chittagong Division Celebrates 2nd Anniversary 2026

হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সিনেট ভবনের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১৩ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিনেট ভবনটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে। সামরিক কর্মীদের সেই ভবনে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সিনেটর রোনাল্ড দেলা রোসা ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।

রোসা জানিয়েছিলেন, তিনি মনে করেন তার গ্রেপ্তার আসন্ন এবং তিনি ফিলিপিনোদের তা প্রতিরোধের জন্য আহ্বান জানান। বর্তমানে তার অবস্থান অস্পষ্ট।

সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধের সময় পুলিশ প্রধান থাকাকালে কয়েক ডজন মানুষকে হত্যার অভিযোগে আইসিসি রোসাকে অভিযুক্ত করেছে। ওই যুদ্ধে হাজার হাজার কথিত মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছিল। দুতের্তে ২০২৫ সালের মার্চ মাস থেকে হেগে আটক আছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, বুধবার সন্ধ্যায় ম্যানিলার সিনেট ভবনে সামরিক পোশাক পরা পুলিশ কমান্ডোরা প্রবেশ করছে এবং ঢাল ও হেলমেট পরা দাঙ্গাবিরোধী পুলিশ সদস্যরা ভবনটির চারপাশ ঘিরে রেখেছে।

সিনেটের বাইরে বিক্ষোভকারীরা দেলা রোসার আটক দাবি করে এবং তাকে দুতের্তের সাথে বিচারের জন্য পাঠানোর আহ্বান জানায়।রোসার আইনজীবীরা তার প্রত্যর্পণ আটকাতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার, প্রতি বর্গফুট কত

Next Post

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.