• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টায় অনেকে লিপ্ত : ধর্মমন্ত্রী

admin by admin
May 11, 2026
in রাজনীতি
0
সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টায় অনেকে লিপ্ত : ধর্মমন্ত্রী

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত।সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আলাদা রহমত। কারণ বিরোধী দল সরকারের সবকিছুর ভুলকে ধরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু আজকাল তো সরকারের ভুল ধরিয়ে দিতে চেষ্টা করে না। আজকের বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখছি—তারা সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়।’

তিনি বলেন, ‘এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এতো কাজ করছেন, এতো ভালো কাজ করছেন। উনি এতো পরিশ্রম করছেন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত—এটা অনেকেই সহ্য করতে পারছে না।’ কারা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছে জানতে চাইলে তিনি বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা সবাই।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্মমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার যে আইনটা করেছিল, আইনটা (ডিজিটাল নিরাপত্তা আইন) ভালো ছিল। কিন্তু, আইনটাকে অপপ্রয়োগ করা হয়েছে। যারা তাদের মতের পক্ষে ছিল না, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে আইনটা খুব ভালো ছিল।’বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দুষ্টুমি

Next Post

হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

Next Post
হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.