আনিছুর রহমান
দুষ্টুমি করে যদি চাঁপা গাছে
আমি চাঁপা হয়ে ফুটি,
শুভ্রসকালে ডালের পরে মা
কোমল পত্রে করি লুটোপুটি,
আমার কাছে যদি মা তুমি হারো,
তথা তুমি মা মোরে কি চিনতে পারো।
ডাকো তুমি, ‘কোথায় কোথায়
ওরে মোর বাবু সোনা।’
চুপটি করে তখন আমি
খিলখিলিয়ে হাসি।
কাজে যখন ব্যাস্ত থাকবে মা তুমি
দেখবো আমি দু’নয়ন মেলি।

