শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জ, রূপগঞ্জের জনৈক ফারুক হাসান, খাইরুল বাশার ও তমিজ উদ্দিনের বাসায় সিরিজ ডাকাতির ৪ বছর পর ডাকাত চক্রের আরো এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ।
জানা গেছে, গত ১৯ এপ্রিল ২০২৪ দিবাগত রাতে একই সাথে রূপগঞ্জের বাড়ৈপাড়া এলাকায় ডাকাত দলরা ৪ বাড়িতে দুধর্ষ ডাকাতি শেষে পালিয়ে যায়। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ২১ লক্ষ টাকার মালামাল ও যাবার সময় একজন গৃহকর্তাকে পিস্তল দিয়ে গুলি করে আহত করে যায়। এ নিয়ে রূপগঞ্জ থানায় মামলা ৩৮, ২/০৪/২০২২ দায়ের করা হয়। দীর্ঘদিন থানা পুলিশ তদন্ত শেষে মামলার দায়িত্ব নেন নারায়ণগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই)
এ ব্যাপারে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এক প্রশ্নের জবাবে বলেন, তার তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় এবং পিবিআই এসআই (নিঃ) মফিজুর রহমানের নেতৃত্বে একটি সুদক্ষ আভিযানিক টীম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন কাঞ্চন বাড়ৈই পাড়া এলাকায় গত ৩০ মার্চ গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনার সাথে জড়িত সঙ্ঘবদ্ধ ডাকাত দলের আরো একজন সক্রিয় সদস্য মোঃ আজিজুল হক ভূইয়া ওরফে আজিজুল হক, ওরফে আজুল হক (৪২), পিতা মৃত লতিফ ভূইয়া, সাং- আড়িয়াব, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ রুপগঞ্জ থানাধীন ধরলা উত্তর পাড়া বালুর মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে কোর্টে সে ডাকাতিতে সম্পৃক্ত থাকার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

